Home » হানিমুনে গিয়ে প্রাক্তন প্রেমিককে নিয়ে স্বামীর সঙ্গে বচসা, দিঘায় হোটেল থেকে ঝাঁপ নববধূর

হানিমুনে গিয়ে প্রাক্তন প্রেমিককে নিয়ে স্বামীর সঙ্গে বচসা, দিঘায় হোটেল থেকে ঝাঁপ নববধূর

সময় কলকাতা ডেস্ক, ৭ মার্চঃ হানিমুনে এসে প্রাক্তন প্রেমিককে নিয়ে স্বামীর সঙ্গে বচসা। অশান্তির মাঝে দিঘার হোটেল থেকে ঝাঁপ নববধূর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে প্রথমে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হানিমুনে গিয়ে স্ত্রীর আত্মঘাতী হওয়ার চেষ্টায় আটক স্বামী।এই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন   আলিপুরদুয়ার : ছলনাকারীকে আশীর্বাদ নয়, ক্ষমতা থাকলে জিতে দেখাক, মনোজ টিজ্ঞার উপরে খড়্গহস্ত জন বারলা

জানা গিয়েছে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের রাধা কুমারী সঙ্গে একমাস আগেই বিয়ে হয় বিনোদ মিশ্রার। দিঘায় হানিমুনে যান নবদম্পতি। তাঁরা নিউ দিঘার একটি হোটেলে ওঠেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের আগে অপর এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নববধূর। বুধবার রাত নটা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে তা নিয়েই ঝগড়া শুরু হয়। অশান্তির মাঝে রাধা কুমারী দৌড়ে ঘর থেকে বেরিয়ে যান। ওই হোটেলের তিন তলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে সে। বিনোদ তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও হাত ফসকে রাধা মাটিতে পড়ে যান।

আরও পড়ুন  English Premiere League: নটিংহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ স্থান ধরে রাখল লিভারপুল, এগিয়ে গিয়েও পয়েন্ট নষ্ট চেলসির

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পৌঁছয় দিঘা থানার পুলিশের কাছে। এরপর আশঙ্কাজনক অবস্থায় দিঘা থানার পুলিশ তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবস্থার অবনতি হলে তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে,উত্তেজিত জনতা ওই যুবককে গণধোলাই দেয়। দিঘা থানার পুলিশ নববধূর স্বামীকে আটক করেছে। রাধা কুমারীর প্রাক্তন প্রেমিককে নিয়ে অশান্তি নাকি এই ঘটনার নেপথ্যে ন্য কোনও কারণ রয়েছে, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে দিঘা থানার পুলিশ।

About Post Author