Home » ঝোল কিংবা কালিয়া নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন রুই মাছের মালাইকারি

ঝোল কিংবা কালিয়া নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন রুই মাছের মালাইকারি

সময় কলকাতা ডেস্ক, ১০ মার্চঃ ঝোল হোক কিংবা কষা হোক বা ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে মাছ। মালাইকারি মানেই কি চিংড়ি? অথবা চিকেন? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন রুই মাছের মালাইকারি। রুই মাছের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন রুই মাছের মালাইকারি। বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের একেবারে জমে যাবে রুই মাছের মালাইকারি। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে রুই মাছের মালাইকারি। রুই মাছের মালাইকারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   আর্জি শুনল না আদালত, শেখ শাহজাহানের ফের ৪ দিনের সিবিআই হেফাজত

উপকরণ
রুই মাছ- ৫ পিস
নারকেলের দুধ-৩ কাপ
জিরা বাটা-১ চা-চামচ
বাদাম বাটা-২ টেবিল চামচ
পোস্তদানা বাটা-২ টেবিল চামচ
টক দই-১ কাপ
গরম মশালার গুঁড়ো-১ চা-চামচ
জায়ফল-জয়ত্রী গুঁড়ো-চা-চামচ
দারুচিনি-৬ টুকরো
কাঁচা দুধ ১ কাপ
পিঁয়াজ,আদা,রসুন বাটা-৫ চা চামচ
মরিচগুঁড়ো-১ চা-চামচ
কাঁচা লঙ্কা- ৫-৬টি
এলাচ,লবঙ্গ-৬ থেকে ৭টি
তেজপাতা-৪টি
ঘি-হাফ কাপ
নুন,হলুদ,তেল-পরিমাণ মত
বেরেস্তা- আধা কাপ


রন্ধন প্রণালী
প্রথমেই মাছ ভালো করে ধুয়ে তাতে নুন,হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। এবার কড়াইয়ে তেল ও ঘি গরম করে তাতে পিঁয়াজ ভেজে সব বাটা মশলা দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভাজা মাছ দিয়ে দেবেন। এবার নুন, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, লঙ্কা, গোলমরিচ, দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নারকেলের দুধ ও ২ কাপ গরম জল দিয়ে ঢেকে রান্না করতে হবে। এরপর এক কাপ নারকেলের দুধ, বেরেস্তা, গরম মশলা গুঁড়ো, জায়ফল-জয়ত্রী গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে দিতে হবে। ওপর থেকে তেল ছাড়তে শুরু করলে তেলের ওপর এলে মালাই দিয়ে দিলেই তৈরি রুই মাছের মালাইকারি। বিরিয়ানি,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে একেবারে জমে যাবে ডিনার স্পেশাল রুই মাছের মালাইকারি।

#latestbengalinews

#bengalirecipe

About Post Author