সময় কলকাতা ডেস্ক, ১০ মার্চঃ দশদিন পুলিশি হেফাজতে থাকার পর রবিবার ফের বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়েছে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহাজাহানকে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন গোটা আদালত চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। শেখ শাহাজানকে আদালতে পেশ করার সময় তার স্ত্রী ও কন্যা দেখা করতে আসেন। সিবিআইয়ের হাত থেকে শাহজাহানকে রাজ্য পুলিশের হাতে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু, সিবিআই হেফাজত এদিনও শেষ হল না শেখ শাহজাহানের। এদিন তাঁর হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন করে বসিরহাটের মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। আদালত সেই আবেদন মঞ্জুর করে শাহজাহানের সিবিআই হেফাজত আরও চার দিন বাড়িয়ে দেয়।
আরও পড়ুন আন্দোলনের ঝাঁজ বাড়াতে দেশজুড়ে ‘রেল রোকো’ অভিযান শুরু কৃষকদের, চরম ভোগান্তি যাত্রীদের
প্রসঙ্গত, গত বুধবারই শেখ শাহজাহানকে হাতে পেয়েছে সিবিআই। ওইদিন সন্ধ্যা প্রায় পোনে সাতটা নাগাদ বহু টানাপড়েন শেষে আদালতের নির্দেশে সন্দেশখালিকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ শাহজাহানকে হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেখ শাহজাহানের ঠিকানা আপাতত নিজাম প্যালেস। সন্দেশখালি মামলায় গত মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় সন্দেশখালিকাণ্ডের তদন্ত করবে সিবিআই। একইসঙ্গে ধৃত শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু, শাহজাহান মামলায় হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল সরকার। এরপর বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। অর্থাৎ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে আর বাধা নেই সিবিআইয়ের।
উল্লেখ্য, গত মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ধৃত শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার রাতেই ভবানী ভবনে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও শেখ শাহজাহানকে হেফাজতে নিতে পারেনি সিবিআই। এদিন সন্ধে সাতটা পর্যন্ত অপেক্ষা করলেও সন্দেশখালির শাহজাহানকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়নি সিআইডি। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করার অভিযোগ ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। তাদের দাবি, আদালতের নির্দেশ মেনে শাহজাহানকে হেফাজতে নিতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে।
#latestnewsbengali
#sheikhShahjahan
#CBI


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি