Home » ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ৩ তৃণমূল নেতা

ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ৩ তৃণমূল নেতা

সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চঃ সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় সোমবার সন্ধ্যায় আরও তিনজনকে গ্রেফতার করা হল। এর মধ্যে আছে শেখ শাহজাহানলনের অত্যন্ত ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা সহ আরও দুইজন। কিছুদিন আগেই শেখ শাহজাহানকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। এরপর হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে গেলে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। ইতিমধ্যে শেখ শাহজাহানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় একের পর এক তথ্য উঠে এসেছে। উল্লেখ্য, ৫ জানুয়ারি কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ৮ প্রতিনিধি দল সরবেড়িয়া আকুঞ্জিপাড়ায় রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বাড়িতে যান। কিন্তু সেখানে তাঁরা হামলার শিকার হন। এই ঘটনার পরই ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয় সরবেড়িয়া আআগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা-সহ বেশ কয়েকজনকে। তাঁদেরকেই সোমবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। এদিন দীর্ঘক্ষণ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর জিয়াউদ্দিন সহ তিনজনকে গ্রেফতার করা হয়। যদিও এদিন নিজাম প্যালেসে ঢোকার মুখে জিয়াউদ্দিন জানিয়েছিলেন, সিবিআইকে সবরকমভাবে সহযোগিতা করবেন তিনি। সূত্রের খবর, সন্দেশখালিতে শাহজাহানের ডান হাত হিসেবে পরিচিত জিয়াউদ্দিন। গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে পৌঁছনোর পর পুরো ঘটনা পরিচালনা করেছিলেন জিয়াউদ্দিন। ওইদিন জিয়াউদ্দিনকে একাধিকবার ফোন করেন শাহজাহান।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: ৯০ শতাংশ পারেনি নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

উল্লেখ্য, ইতিমধ্যেই শেখ শাহজাহানকে হাতে পেয়েছে সিবিআই। গত বুধবার সন্ধ্যা প্রায় পৌনে সাতটা নাগাদ বহু টানাপড়েন শেষে আদালতের নির্দেশে সন্দেশখালিকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ শাহজাহানকে হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেখ শাহজাহানের ঠিকানা আপাতত নিজাম প্যালেস। সন্দেশখালি মামলায় মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় সন্দেশখালিকাণ্ডের তদন্ত করবে সিবিআই। একইসঙ্গে ধৃত শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু, শাহজাহান মামলায় হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল সরকার। এরপর বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। অর্থাৎ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে আর বাধা নেই সিবিআইয়ের।

প্রসঙ্গত, গত মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ ধৃত শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার রাতেই ভবানী ভবনে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও শেখ শাহজাহানকে হেফাজতে নিতে পারেনি সিবিআই। এদিন সন্ধে সাতটা পর্যন্ত অপেক্ষা করলেও সন্দেশখালির শাহজাহানকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়নি সিআইডি। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করার অভিযোগ ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। তাদের দাবি, আদালতের নির্দেশ মেনে শাহজাহানকে হেফাজতে নিতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে।

#latestbengalinews

#ED

#CBI

#SheikhShahjahan

About Post Author