সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চঃ ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। দমদম স্টেশনে ইন্টার লকিংয়ের কাজের জন্য বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। দমদমে স্টেশনে প্রায় ৫২ ঘণ্টা ধরে চলবে এই কাজ। যার কারণে ইতিমধ্যেই শিয়ালদা থেকে মোট ১৪৩টি ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। এর আগে ইন্টার লকিংয়ের কাজের জন্য বহু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে যাত্রীদের কথা ভেবে তা প্রত্যাহার করা হয়। তবে, সোমবার ফের ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হল। ফের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হতে চলেছে যাত্রীদের।
রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ মার্চ থেকে ১৮ মার্চ সকাল চারটে পর্যন্ত এই কাজ চালানো হবে। আধুনিক সিস্টেম নির্মাণের জন্য এই কাজ আবশ্যিক বলেই জানিয়েছে রেল। মোট ৮৯২টি ইএমইউ ট্রেনের মধ্যে ৭৪৯টি ট্রেন চালানো হবে। বাকি ১৪৩টি ট্রেন শিয়ালদা থেকে বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ৩টি এক্সপ্রেস ট্রেন- আসানসোল ইন্টারসিটি, শিয়ালদা-জঙ্গিপুর এক্সপ্রেস এবং শিয়ালদা-সিউড়ি এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, দমদম স্টেশনে ইন্টার লকিংয়ের সিস্টেম আধুনিক করার প্রয়োজনীয়তা রয়েছে। নতুন এই কাজের জন্য ইয়ার্ড ক্যাপাসিটি এবং রেল ট্র্যাক দিয়ে অপারেশনাল কাজ অনেকটাই সহজ হবে। এই আধুনিক সিগন্যালিং সিস্টেমের জন্যই প্রায় ৫২ ঘণ্টা নন-ইন্টার লকিংয়ের কাজের প্রয়োজনীয়তা রয়েছে।
#latestbengalinews
#localtraincancel
#interlockingwork
#trendingnews


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা