Home » ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, বুধ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, বুধ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চঃ শহর কলকাতা জুড়ে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। হাঁসফাঁস গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে ফের একবার দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতি ও শনিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। আজ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বদলাতে থাকবে। তবে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দুই তিন জেলায় বুধবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন   Haryana CM Resigns: দিনভর নাটক অবশেষে হরিয়ানার মুখ্যমন্ত্রী হতে চলেছেন নায়েব সিংহ সাইনি

হাওয়া অফিস সূত্রে খবর, এদিন সকাল থেকেই শহর কলকাতার আকাশ রোদ ঝলমলে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩০ থেকে ৮৯ শতাংশ। ভ্যাপসা গরমে রাজ্যবাসীর বাড়ছে ভোগান্তি। তারই মধ্যে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করেছে পশ্চিমী ঝঞ্ঝা। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে। কলকাতায় নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা। যদিও ভোরের দিকে শহর কলকাতায় হালকা শীতের আমেজ ছিল। দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। চলতি সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে আকাশ রোদ ঝলমলে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ক্রমশ বাড়বে তাপমাত্রা। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওডিশা এবং ঝাড়খণ্ডে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং মধ্যভারতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। এছাড়াও কেরালা, তামিলনাডু এবং দক্ষিণ ভারতে বাড়তে পারে গরম।

#latestbengalinews

#weatherreport

#trendingnews

About Post Author