সময় কলকাতা ডেস্ক, ২১ মার্চঃ চিকেন খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি,নান কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই চিকেন একেবারে জমে যায়। চিকেন মানেই কি শুধু ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা চিকেন। চিকেনের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা চিকেন। নৈশভোজে ভাত পোলাও কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে ভাপা চিকেন। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে ভাপা চিকেন। ভাপা চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
বোনলেস চিকেনঃ ৫০০ গ্রাম
পোস্ত বাটা: ৩ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ
দই: ২ টেবিল চামচ
কাজু বাটা: ১ টেবিল চামচ
আরও পড়ুন
রসুন বাটা: ১ চা চামচ
সর্ষের তেল: ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: ২০০ গ্রাম
সর্ষে বাটা: ২ টেবিল চামচ
কাঁচা লঙ্কা: ৫-৬টি
নুন ও চিনি: স্বাদমতো

রন্ধন প্রণালী
প্রথমে চিকেন ভালো করে ধুয়ে নিন। এবার মিক্সিতে সর্ষে, পোস্ত, কাজুবাদাম, কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে বেটে নিন। এবার বড়ো আকারের একটি বাটিতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, সর্ষের তেল এবং স্বাদ মতো নুন দিন। সঙ্গে যোগ করুন বাটা মশলাগুলিও। একসঙ্গে ভাল করে মিশিয়ে তার মধ্যে মাংসের টুকরোগুলি দিয়ে ভাল করে মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। একটি কড়াইতে অল্প তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা হালকা ভেজে নিন করে নিন। এবার মিশ্রণটি মাংসের সঙ্গে মিশিয়ে নিন। শেষে পাত্রের মুখ বন্ধ করে প্রেসার কুকারে অল্প জল দিয়ে পাত্রটি বসিয়ে গ্যাস জ্বালিয়ে নিন এবং দু-তিনটি হুইশল সিটি পরা পর্যন্ত অপেক্ষা করুন। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন ভাপা চিকেন।
#bengalirecipe
#trendingnews


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র