Home » Mamata Banerjee: কীভাবে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রীর? তদন্তে লালবাজারের বিশেষ টিম, কালীঘাটে বাড়ানো হল নিরাপত্তা

Mamata Banerjee: কীভাবে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রীর? তদন্তে লালবাজারের বিশেষ টিম, কালীঘাটে বাড়ানো হল নিরাপত্তা

সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চঃ বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতেই পিছন থেকে ধাক্কা খেয়ে গুরুতর আঘাত পান। জানা গিয়েছে, তাঁকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর কপালে ৩টি ও নাকে ১টি সেলাই পড়েছে। নিউরোসার্জারির বিভাগীয় প্রধান, মেডিসিনের বিভাগের প্রধান এবং কার্ডিওলজিস্ট তাঁকে পরীক্ষা নিরীক্ষা করেন। মুখ্যমন্ত্রীর চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হন ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘পিছন থেকে ধাক্কা লাগায় পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। পিছন থেকে ধাক্কার অর্থ এই নয় যে কেউ শারীরিক ধাক্কা মেরেছে, এর অর্থ মুখ্যমন্ত্রী সেইসময় অনুভব করেছিলেন কেউ যেন তাঁকে ধাক্কা মেরেছেন।’আর এই তথ্যের পরিপ্রেক্ষিতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়িতে থাকাকালীন কীভাবে পিছন থেকে ধাক্কা লাগল, তা নিয়েই উঠছে প্রশ্ন।

আরও পড়ুন   Sheikh Shahjahanঃ সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানকে ফের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের

যদিও, শুক্রবার সকালে মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, পেছন থেকে ধাক্কা দেওয়ার কোনও বিষয় নেই, তবে সেরকম একটি অনুভূতি তিনি পেয়েছিলেন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের বিশেষ টিম। এদিকে, নিরাপত্তা বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাবেন লালবাজারের সায়েন্টিফিক উইং, ফরেন্সিক উইং, ফটোগ্রাফি সেকশন এবং গোয়েন্দা বিভাগের দল। তাঁরা কথা বলতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। পাশাপাশি যাঁরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের সবার বয়ান রেকর্ড করবে।

একই সঙ্গে, সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবে তাঁরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধেবেলা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পড়ে গিয়ে আহত মমতা বন্দ্যোপাধ্যায়। কপাল থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে যায় নাকের দিকে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। উডবার্ন ব্লকের সাড়ে ১২ নং VVIP কেবিনে দ্রুত ভর্তি করে শুরু হয় চিকিৎসা। যদিও বৃহস্পতিবার প্রাথমিক চিকিৎসার পর রাতেই বাড়ি ফিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে থাকতে রাজি হননি তিনি। চিকিৎসকদের নির্দেশ মেনে বাড়িতেই রয়েছেন তিনি। সূত্রের খবর, রাতে ভালো ঘুম হয়েছে মুখ্যমন্ত্রীর। শুক্রবার ফের শারীরিক পরীক্ষা হবে তাঁর।

#latestbengalinews

#CMMamataBanerjee

About Post Author