সময় কলকাতা ডেস্ক, ১৬ মার্চ: সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। বাইরে ঘুরে কাজ করলে চুল অত্যাধিক তৈলাক্ত হয়ে পড়ে। সেইসঙ্গে চুলের ওপর তাপ ও দূষণের ব্যাপক প্রভাব পড়ে। যার ফলে চুলের তৈলাক্তভাব দেখা দেয়। চুল পড়ার সমস্যাও বাড়তেই থাকে। চুলের তৈলাক্তভাব দূর করতে নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন। গরম পড়তে শুরু করেছে। এইসময় সঠিকভাবে চুলের পরিচর্যা না করলে চুলের তৈলাক্তভাব থেকে যাবে। চুলের তৈলাক্তভাব দূর করতে ডিম, ওটস, গাজর, কড়াইশুঁটি খেতে পারেন। এতে দারুণ উপকার পাবেন। দেখে নিন কীভাবে ঘরোয়া উপায়ে চুলের তৈলাক্তভাব দূর করবেন-
পালং শাক
পালং শাক ভিটামিন এ, ভিটামিন সি এবং আয়রনের উৎস। এগুলি সবই চুলের স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়াও, আপনি যদি চুল পড়া রোধ করতে চান, তাহলে পালং শাক অবশ্যই খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন।
ডিম
চুলের তৈলাক্তভাব দূর করতে সবচেয়ে উপকারি হল ডিম। কেননা ডিমে রয়েছে প্রোটিন, বায়োটিন, ভিটামিন বি১২, আয়রন, জিঙ্ক এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের উৎস। এই ভিটামিন এবং খনিজগুলির মধ্যে যেকোনও একটির অভাব হলেও, চুলের গুণমান খারাপ হতে পারে। তাই চুল পড়া বন্ধ করতে খাদ্যতালিকায় ডিম অবশ্যই রাখুন।
ওটস
ওটস কেবলমাত্র ফাইবার সমৃদ্ধ নয়, এতে জিংক, আয়রন এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের মতো অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিও আছে। ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড ত্বক ভাল রাখার পাশাপাশি চুলের বৃদ্ধিতেও অত্যন্ত প্রয়োজনীয়। তাই আপনার রোজকার জলখাবারের তালিকায় ওটস অন্তর্ভুক্ত করুন।
গাজর
গাজর ত্বক এবং চুলের জন্যও গাজর দারুণ কার্যকরী। গাজর ভিটামিনে সমৃদ্ধ। এটি স্ক্যাল্পে পুষ্টি সরবরাহ করে এবং চুলকে ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে। গাজর চুলের গোঁড়া মজবুত রাখতেও ব্যাপক সাহায্য করে। তাই খাদ্য তালিকায় গাজর রাখা উচিত।
সবুজ কড়াইশুঁটি
সবুজ কড়াইশুঁটি চুলের স্বাস্থ্য ভালো রাখতে ব্যাপক সাহায্য করে। সবুজ কড়াইশুঁটি ভিটামিন বি,জিঙ্ক এবং আয়রনের উৎস। স্বাস্থ্যকর চুল বজায় রাখার জন্য এগুলি অপরিহার্য। তাই খাদ্যতালিকায় অন্যান্য শাক সবজির পাশাপাশি সবুজ কড়াইশুঁটি যোগ করুন।
#latestbengalinews
#haircareathome


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!