সময় কলকাতা ডেস্ক, ১৯ মার্চঃ পাতলা ঝোল বা ভাপা কিংবা পাতুরি হোক-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে রুই মাছ। তাই রুই মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন রুই কাসুন্দি। রুই মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। রুই কাসুন্দি চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। বাজারে এখন ভালো রুই মাছ পাওয়া যাচ্ছে, তার স্বাদ উপভোগ করতে খুব সহজেই বানাতে পারেন রুই কাসুন্দি। গরম ভাতে রুই কাসুন্দি যুগলবন্দীতে জমে যাবে দুপুরের খাবার। রুই কাসুন্দি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
৫ পিস রুই মাছ
২০০ গ্রাম পিয়াঁজ বাটা
আদা বাটা ১ চা চামচ
রসুনবাটা ১ চা চামচ
২ চা চামচ হলুদের গুঁড়ো
লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
ধনে গুঁড়ো ১ চা চামচ
গোটা কাঁচা লঙ্কা স্বাদমত
৪ চা চামচ কাসুন্দি
স্বাদমতো নুন
পরিমাণমত সর্ষের তেল

রন্ধন পদ্ধতি
প্রথমে রুই মাছের টুকরো গুলিকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিন। তারপর একটি পাত্রে তেল নিয়ে একটু গরম হয়ে এলেই পেঁয়াজ বাটা দিয়ে দিন। পেঁয়াজ একটু ভালো করে ভাজা হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দিন আদা-রসুনবাটা। তারপর একটু কষা হয়ে এলেই ওর মধ্যে সমস্ত শুকনো গুঁড়ো মশলা গুলো দিয়ে দিন। এরপর আবার কষা হয়ে এলে পরিমাণ মত নুন ও সামান্য চিনি দিন। একটু লেগে এলে ওর মধ্যে জল দিয়ে দিন। ঝোল ফুটে এলেই ওর মধ্যে গোটা কাঁচা লঙ্কা ও কাসুন্দি যোগ করুন। তারপর ওর মধ্যে ভাজা মাছ গুলি দিয়ে ৫ মিনিট লো ফেমে ঢেকে রেখে রান্না করতে হবে। ব্যস তৈরি রুই কাসুন্দি। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে রুই কাসুন্দি।
#Latestbengalinews
#রুইকাসুন্দি
#bengalirecipe


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি