স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ মার্চ: ভারতবাসীর কাছে ত্রাসের আর এক নাম দাউদ ইব্রাহিম। মুম্বই আন্ডারওয়ার্ল্ডের এক সময়ের বেতাজ বাদশা। ১৯৯৩ সালের মুম্বই ব্লাস্টের মাস্টারমাইন্ড। সেই দাউদের প্রশংসা শোনা গেল পাকিস্তানের বর্ষীয়ান ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের গলায়। টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাউদের ভূয়সী প্রশংসা করেছেন। সাক্ষাৎকারের একটি দৃশ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয়েছে বিতর্ক।

জাভেদ মিয়াঁদাদের সঙ্গে পারিবারিক সূত্রে সম্পর্ক রয়েছে দাউদ ইব্রাহিমের। মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড ডনের মেয়ে মাহরুখকে বিয়ে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের ছেলে জুনেইদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলের শ্বশুর সম্পর্কে প্রশংসা করেছেন জাভেদ। তিনি বলেছেন, “আমি দীর্ঘ দিনধরে দাউদ ইব্রাহিমকে চিনি। সেই দুবাইয়ের দিনগুলি থেকে। আমার ছেলে ওর মেয়েকে বিয়ে করেছেন। সেজন্য আমি ভাগ্যবান। আমার পুত্রবধূ উচ্চ শিক্ষিত। সে কনভেন্ট স্কুল থেকে পড়াশোনা করেছে। বিখ্যাত বিশ্ববিদ্যালয়েও পড়েছে।” এর সঙ্গে তিনি যোগ করেন, “ দাউদ মুসলমান সমাজের জন্য অনেক কাজ করেছেন। তার কাজের জন্য তাকে মানুষ চিরকাল মনে রাখবে। প্রকৃতপক্ষে দাউদ ইব্রাহিমকে চেনা সোজা কাজ নয়। লোকে ওদের পরিবার সম্পর্কে যা ভাবে, সেটা ঠিক নয়।”
Former Pakistan cricketer Javed Miandad says he's proud of his समधी Dawood Ibrahim for the "great deeds" he performed for Muslims across the worldpic.twitter.com/rcuDflh6Js
— iMac_too (@iMac_too) March 19, 2024
ক্রিকেট জীবন থেকেই ভারতীয়দের কাছে জাভেদ মিয়াঁদাদ খুব পছন্দের মানুষ নন। অতীতে একাধিকবার তাকে ভারত বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছে। এ বার একধাপ এগিয়ে দাউদের প্রশংসা করলেন তিনি। যে ভারতবাসীর কাছে কুখ্যাত একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য। ১৯৯৩ সালে মুম্বই সিরিয়াল ব্লাস্টে মৃত্যু হয়েছিল ২৬০ জনের। সেই ঘটনার মূলচক্রী হিসেবে দাউদকে চিহ্নিত করা হয়। শোনা যায় ডি-কোম্পানি নামে অপরাধ জগতে তিনি এক সিন্ডিকেট চালান। তার বিস্তৃতি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। সংগঠিত অপরাধ ও জালিয়াতির জন্য বিশ্বজুড়ে কুখ্যাত তিনি। ইন্টারপোলের ওয়ান্টেড অপরাধীদের তালিকাতেও দাউদের নাম রয়েছে। এহেন ‘আত্মীয়ের’ প্রশংসা করে বিতর্ক বাড়ালেন জাভেদ।


More Stories
অভিযোগকারী ডাক্তার একশো রোগিনীর ধর্ষণকারী, ভিডিও প্রকাশ করে দাবি ব্ল্যাকমেলে অভিযুক্ত নার্সের
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত