Home » মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ এবং লোকপালের ক্ষমতা

মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ এবং লোকপালের ক্ষমতা

সময় কলকাতায় ডেস্ক, ২০ মার্চ : দুর্নীতিবিরোধী ন্যায়পাল লোকপাল মঙ্গলবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) কে নির্দেশ দিয়েছে যে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে  ক্যাশ অন কোয়ারি অভিযোগের তদন্ত করতে হবে এবং ছয় মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে।প্রতি মাসেএই তদন্তের অগ্রগতির রিপোর্ট ও জমা দিতে হবে।বিজেপি লোকসভার সদস্য নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন যে, মহুয়া মৈত্র দুবাই-ভিত্তিক ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ এবং উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছিলেন। উল্লেখ্য, এথিক্স কমিটির সিদ্ধান্ত পরবর্তীতে কার্যকর করে সাংসদপদ খারিজ করা হয়। এবার তিনি আবার লোকসভা ভোটে দাঁড়িয়েছেন কৃষ্ণনগর কেন্দ্রেই। এমতাবস্থায়, জল্পনাকে সত্য প্রমাণ করে এসেছে লোকপাল নির্দেশ। মহুয়া মৈত্রের বিরুদ্ধে এই নির্দেশে তিনি ভোটের আগে কিছুটা বিপাকে ।

মহুয়া মৈত্রের উপরে  লোকপালের নির্দেশ বলবৎ হওয়া বলা হয়েছে, অভিযোগ গুরুতর  এবং অভিযোগের সমর্থনে তথ্য রয়েছে।এখন প্রশ্ন, লোকপাল কেন এত গুরুত্বপূর্ণ এবং কোন কোন ক্ষেত্রে এই নির্দেশ দিতে পারে?

আরও পড়ুন :ভোটযুদ্ধ ২০২৪ :বনগাঁ লোকসভা কেন্দ্র: বিজেপির স্লোগান ২লক্ষ ২২হাজার

লোকপাল হল একটি দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ বা ন্যায়পালের সংস্থা যারা ভারতীয় প্রজাতন্ত্রে জনস্বার্থের প্রতিনিধিত্ব করে। লোকপালের বর্তমান চেয়ারপার্সন অজয় মানিকরাও খানউইলকার। লোকপালের এখতিয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের উপর তার সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতির সাথে যুক্ত বিষয়গুলির জন্য তদন্ত করার। ২০১১ সালে আন্না হাজারের নেতৃত্বে জন লোকপাল আন্দোলনের পর সংসদে সংশোধনী সহ লোকপাল এবং লোকায়ুক্ত আইন ২০১৩ সালে পাশ হয়। সরকারি কর্মীদের তালিকা বাস্তবিকই বিস্তৃত। প্রধানমন্ত্রী, মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের এ, বি, সি ও ডি পর্যায়ভুক্ত কর্মীদের জন্য নানা আইন রয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ দায়ের হয়, আইনানুসারে লোকপাল তার বিবিধ তদন্তের ব্যবস্থা করতে পারেন। তবে এ ব্যাপারে কিছু শর্ত রয়েছে।লোকপাল জাতীয় স্তরে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য কাজ করবে যেখানে লোকায়ুক্ত কে রাজ্য স্তরে একই কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। একটি সার্চ কমিটি যা প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা ও আইনজ্ঞ সমন্বয়ে লোকপাল চেয়ারপার্সন বেছে নেয় এবং লোকপালের সদস্য সংখ্যা সর্বোচ্চ আটজন হবে।।

আরও পড়ুন : Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের ঘটনার পর কড়া পদক্ষেপ প্রশাসনের, বেআইনি নির্মাণে থানাগুলিকে সতর্ক করল লালবাজার

About Post Author