Home » Central Force: কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে প্রতিদিন রিপোর্ট দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে, জারি নয়া নির্দেশিকা

Central Force: কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে প্রতিদিন রিপোর্ট দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে, জারি নয়া নির্দেশিকা

সময় কলকাতা ডেস্ক, ২৬ মার্চঃ কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে প্রতিদিন রিপোর্ট পাঠাবে সিআরপিএফ। আগামী শুক্রবার থেকে রোজ সকালে রিপোর্ট দেবেন আইজি সিআরপিএফ পশ্চিমবঙ্গ সেক্টর। এবার এমনটাই নির্দেশ সিআরপিএফের। জানা গিয়েছে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে যাতে সঠিকভাবে কাজে লাগানো যায়, কার্যত সে কারণেই এমন সিদ্ধান্ত। ইতিমধ্যেই সব জায়গায় দ্রুত বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সিআরপিএফ জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর অবস্থান ও গতিবিধি নিয়ে ই-মেল ও হার্ডকপি মারফত স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিতে হবে।

আরও পড়ুন   ফের জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তানের টুর্বুট বিমানঘাঁটি, নিহত ১২ পাক সেনা

সূত্রের খবর, ২৯ মার্চ থেকে প্রতিদিন সকাল ১০টার মধ্যে ইমেল মারফত সেই রিপোর্ট পাঠাতে হবে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, ‘ রাজ্যগুলিতে যে পরিমাণ বাহিনী যাচ্ছে, তা যথাযথভাবে মোতায়েন করা উচিত। কোথাও ফোর্স রাখা এবং কাজ না পাওয়ার কোনো ঘটনা যেন না ঘটে। ফোর্স অন্য জায়গায় পাঠানো হয়েছে এমন অভিযোগ থাকা উচিত নয়। এখন সেই বাহিনী নিয়ে একধাপ এগিয়েছে সিআরপিএফ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে বাহিনী যেখানে কাজ করছে, সেখানে কড়া নজরদারি করা হচ্ছে।’

আরও পড়ুন  Chandranath Sinha: নিয়োগ দুর্নীতি মামলায় ১৪ ঘণ্টা তল্লাশির পর মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব ইডির

সিআরপিএফের দিল্লি দফতর থেকে জানানো হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পুলিশের ডিজির সঙ্গে আলোচনা করে কোথায়, কত বাহিনী মোতায়েন হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রেলকে বিশেষ ট্রেন দিতে বলেছে। ইতিমধ্যেই এ রাজ্যে দু’দফায় মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। ১ মার্চ প্রথম দফায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। ৭ মার্চ দ্বিতীয় দফায় এসেছে আরও ৫০ কোম্পানি বাহিনী। ভোটের দিন ঘোষণার আগেই ঢুকেছে বাহিনী, জেলায় জেলায় টহলও শুরু করে দিয়েছে। এপ্রিলের শুরুতে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি ভোটারদের আশ্বস্ত করতেই এত বাহিনী বলে কমিশন সূত্রে খবর।

#CentralForce

#latestbengalinews

About Post Author