সময় কলকাতা ডেস্ক, ২৭ মার্চঃ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা পোলাও— সবকিছুর সঙ্গেই মাছের যে কোনো আইটেম একেবারে জমে যায়।পাতুরি মানেই কি ইলিশ? অথবা ভেটকি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক কাচকি মাছের পাতুরি। ছোট মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন কলা পাতায় কাচকি মাছের পাতুরি। গরম ভাতের সঙ্এগে কেবারে জমে যাবে এই কাচকি মাছের পাতুরি। কাচকি মাছের পাতুরি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন Mahua Moitra: বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ফের মহুয়া মৈত্রকে তলব ইডির
উপকরণ
কাচকি মাছ- ২৫০ গ্রাম
কালো সর্ষে বাটা-২ টেবিল চামচ
সাদা সর্ষে বাটা-৩ টেবিল চামচ
পোস্ত বাটা-২ টেবিল টামচ
কাঁচা লঙ্কা বাটা-২টেবিল চামচ
রসুন বাটা-১ টেবিল চামচ
নারকেল বাটা-২ টেবিল চামচ
টক দই-২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো-১ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
নুন ও চিনি-স্বাদমতো
সর্ষের তেল-৩ টেবিল চামচ
কলা পাতা-১টি

পদ্ধতি
প্রথমে মাছ নুন জলে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা। তারপরে মাছ জল থেকে তুলে টিস্যু পেপার দিয়ে শুকিয়ে ফেলতে হবে। সমস্ত মশলাগুলি একসাথে মিক্সিতে পেস্ট করে নিন। এবার বাটা মশলার সঙ্গে টক দই, চার চামচ তেল ও নুন, এক চিমটে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কাচকি মাছের মধ্যে মাখিয়ে এক ঘন্টা রেখে দিন। এরপর ননস্টিক প্যান বা কড়াইতে প্রথমে একটা কলাপাতা তারপর আর একটা কলা পাতা দিয়ে তারপর অল্প সর্ষের তেল মাখিয়ে নিতে নিন। এর মধ্যে ম্যারিনেট করা মাছ দিতে হবে তার উপর আরও একটা কলা পাতা চাপা দিয়ে তার ওপর একটা ঢাকনা চাপা দিয়ে দিন। এরপর অল্প আঁচে আধঘন্টা থেকে ৪০ মিনিট রাখুন, যতক্ষণ না নিচের পাতাটা পুড়ে যাবে ওপরের পাতাটা পুরো শুকিয়ে যাবে। আধঘণ্টা পর কাঁচালঙ্কা ও তেল ওপরে দিয়ে ছড়িয়ে দিলেই তৈরি কাচকি মাছের পাতুরি। গরম ভাতের সঙ্গে দারুণ জমবে এই পদ।
#LATESTBENGALINEWS
#BENGALIRECIPE


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি