সময় কলকাতা ডেস্ক, ৩ এপ্রিলঃ এপ্রিলের শুরুতেই ক্রমশ বাড়ছে তিলোত্তমার তাপমাত্রা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বুধবার থেকেই ‘হিটওয়েভ’। আগামী দুই-তিনদিনে তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে পৌঁছাবে। এপ্রিলের শুরুতেই দেশজুড়ে প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস। আজ পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁতে পারে। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। দিনভর তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। হাঁসফাঁস গরমে কার্যত নাভিশ্বাস অবস্থা রাজ্যবাসীর। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে, উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে। ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি। এদিকে, পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে।
আরও পড়ুন OPTICAL ILLUSION: আপনার হাতে রয়েছে মাত্র ৪৫ সেকেন্ড, ছবি দুটি থেকে ৩ টি অমিল খুঁজে বের করুন
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ রোদ ঝলমলে। ধীরে ধীরে গরমের দাপট বাড়ছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বাড়বে তাপমাত্রার পারদ। এপ্রিল মাসের শুরুতে গরম বাড়ছে দেশজুড়ে। তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভে। ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। চলতি সপ্তাহ থেকে নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৫ শতাংশ।
পূর্বাভাস বলছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান- এই পাঁচটি জেলায় এক ধাক্কায় তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি বেড়ে যাবে। ইতিমধ্যেই এই ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। সকালের দিকে আকাশ রোদ ঝলমলে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় একধাক্কায় তাপমাত্রা অনেকটাই বাড়বে। এদিকে, দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। বজ্রবিদ্যুৎসহ হালকা ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওডিশা এবং ঝাড়খণ্ডে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং মধ্যভারতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে।
#latestbengalinews
#weatherreport


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ