সময় কলকাতা ডেস্ক, ২ এপ্রিলঃ এখনকার দিনে বেশিরভাগ মহিলাদের বয়স ৪০ না পেরোতেই ত্বকের শিথিলতা সহ ব্রণ,দাগ-ছোপ দেখা দিতে শুরু করে। যার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়। বয়স ৪৫ পৌঁছনোর আগেই কপাল জুড়ে বলিরেখা দেখা দেয়। ত্বকের এই সমস্যা ঢাকতে পার্লারে গিয়ে অনেক কৌশল নিলেও তা সম্পূর্ণভাবে দূর করা যায় না। তাই ত্বক বিশেষজ্ঞরা বলেছেন,’আপনি যদি প্রতি দিনের খাবারে নজর দেন তাহলে এই সমস্যা অনেকটা দূর করা যেতে পারে।’ এক্ষেত্রে এমন কিছু খাবার রয়েছে, যা ত্বকের শিথিলতা দূর করতে সাহায্য করে। এই তালিকায় রয়েছে–
আরও পড়ুন তেল-ঝাল নয়, সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন রোস্টেড পমফ্রেট
আঙুর
আঙুরে রয়েছে রেসভেরাট্রল, যা একটি পলিফেনল। এই ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের জন্য খুব ভাল। এটি ব্লুবেরি, ডার্ক চকোলেট এবং কোকোতেও পাওয়া যায়। তাই যৌবন ধরে রাখতে আঙুর খান।
ভেজিটেবল জুস
বিভিন্ন সবজি থেকে তৈরি করা জুস আপনার ত্বকের পাশাপাশি চুলের জন্য অত্যন্ত উপকারী। প্রকৃতপক্ষে,এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ফাইবার ইত্যাদিতে সমৃদ্ধ।যা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে।প্রতিদিন খালি পেটে এক গ্লাস সবজির রস খেলে ত্বক উজ্জ্বল হতে শুরু করে।পাশাপাশি সবজির জুস ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে।
টমেটো
লাইকোপিন হল রক্ত এবং টিস্যুতে পাওয়া একটি পদার্থ যা ত্বককে সূর্যের রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে। টমেটো এবং তরমুজে প্রচুর পরিমাণে লাইকোপিন পাওয়া যায়। যা আপনার বয়স ৩০ পেরোতেই দারুণ কাজ দেবে।
বাদাম
স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।পাশাপাশি এটি ত্বকের জন্যও খুব উপকারী।বাদামে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড,প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, যা ত্বকের জন্য খুব স্বাস্থ্যকর।খালি পেটে অল্প পরিমাণে বাদাম খেলে ত্বক নমনীয় হয় এবং বলিরেখার সমস্যাও কম হয়।এছাড়াও এটি চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে।
আয়ুর্বেদ
সকালে খালি পেটে উষ্ণ গরম জল খুবই উপকারী।তবে আপনি যদি ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে চান তাহলে জোয়ানের জল,জিরে ভেজানো জল,মৌরি জল খেতে পারেন।এগুলি সঠিক হজমশক্তি বজায় রাখতে সাহায্য করে।পাশাপাশি শরীরে উপস্থিত টক্সিনকেও দূর করতে সাহায্য করে।প্রতিদিন ঘরোয়া জিনিস থেকে তৈরি এই ওষধি জল খেলে খুব তাড়াতাড়ি পার্থক্য দেখতে পাবেন।
#ত্বকেরশিথিলতা
#latestbengalinews


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি