সময় কলকাতা ডেস্ক, ৩ এপ্রিলঃ ভেটকি মাছ বরাবরই বাঙালির খুব প্রিয়। ভেটকি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। পাতুরি হোক বা ঝোল-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ভেটকি মাছ। বাজারে এখন ভালো ভেটকি পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই ভেটকি মাছ দিয়ে বানিয়ে ফেলুন হরিয়ালি ফিশ তাওয়া ফ্রাই। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই হরিয়ালি ফিশ তাওয়া ফ্রাই। হরিয়ালি ফিশ তাওয়া ফ্রাই বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রে, ঝলসে মৃত্যু ২ শিশু-সহ একই পরিবারের ৭ জনের

উপকরণ
ভেটকি মাছের ফিলে: ৫টি
পুদিনা পাতা: আধ কাপ
কাঁচা লঙ্কা: ৩টি
জল ঝরানো দই: আধ কাপ
তেল: ১ টেবিল চামচ
ধনেপাতা: ১ কাপ
আদা, রসুন বাটা: আধ টেবিল চামচ
মাখন: ১ টেবিল চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো: আধ চা চামচ
ছাতু: ২ টেবিল চামচ
নুন: স্বাদ মতো

রন্ধন প্রণালী
প্রথমেই মাছের ফিলেগুলি ভাল করে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে লেবুর রস, আদা, রসুন বাটা দিয়ে ১৫ মিনিট মাছ ম্যারিনেট করে রাখুন। কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনেপাতা একসঙ্গে বেটে নিন। এবার অন্য একটি বাটিতে ধনেপাতার মিশ্রণ, দই, তেল ও গোলমরিচ গুঁড়ো, নুন একসঙ্গে মিশিয়ে মাছের গায়ে মাখিয়ে আরেকবার বার ম্যারিনেট করে আরও ৩০ মিনিট রেখে দিন। এরপর ওই মিশ্রণ থেকে জল ছাড়লে প্রয়োজন মতো ছাতু দিয়ে মেখে নিন। এবার নন-স্টিক প্যানে মাখন গরম করে মাছ দিয়ে উল্টেপাল্টে দুপাশ ভাল করে ভেজে নিলেই তৈরি হরিয়ালি ফিশ তাওয়া ফ্রাই। স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন হরিয়ালি ফিশ তাওয়া ফ্রাই।
#greenfishtawafry
#হরিয়ালিফিশতাওয়াফ্রাই
#latestbengalinews


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি