Home » কষা কিংবা ভুনা নয়, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন মুর্গ মাখানি

কষা কিংবা ভুনা নয়, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন মুর্গ মাখানি

সময় কলকাতা ডেস্ক, ৫ এপ্রিলঃ চিকেন খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি,নান কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই চিকেন একেবারে জমে যায়। চিকেন মানেই কি শুধু ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন মুর্গ মাখানি। চিকেনের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন মুর্গ মাখানি। নৈশভোজে রুটি, নান কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে মুর্গ মাখানি। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে মুর্গ মাখানি। মুর্গ মাখানি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  Premier League: কোল পালমারের হ্যাটট্রিক, সংযুক্তি সময়ের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাল চেলসি

উপকরণ

চিকেন ব্রেস্টঃ ৫০ গ্রাম
লাল লঙ্কাগুঁড়ো: ১/২ চা চামচ
লাল লঙ্কাগুঁড়ো: ১/২ চা চামচ
হলুদ গুঁড়ো: ১/৪ চা চামচ
গরম মশলাগুঁড়ো: ১/২ চা চামচ
পেঁয়াজ: ১টি
টোম্যাটো: ৩টি (বড়)
আদা: ১ ইঞ্চি
ক্রিম: ১/৪ কাপ
রসুন: ২টি
কাজু: ২ টেবিল চামচ
তেল: ২ চা চামচ
আদা-রসুন বাটা : ১/২ চা চামচ
মাখন: ২ টেবিল চামচ
তেল: ৩ টেবিল চামচ
নুন: স্বাদমতো

প্রণালী

প্রথমে চিকেনের ব্রেস্ট ভাল করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি বাটিতে চিকেন, আদা-রসুন বাটা, হলুদগুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো ভাল করে মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলি দিয়ে আঁচ কমিয়ে মিনিট দশেক রোস্ট করুন। অন্য একটি প্যানে তেল গরম করে তাতে রসুন কুচি, আদা কুচি ও পেঁয়াজ কুচি ভেজে নিন। সবকিছু ভাজা হয়ে গেলে টোম্যাটো কুচি, লাল লঙ্কাগুঁড়ো, গরম মশলাগুঁড়ো এবং কাজুবাদাম দিয়ে মিনিট পাঁচেক কষিয়ে নিন। পেঁয়াজ ও টোম্যাটো ঠিকমতো ভাজা হয়ে গেলে ঠাণ্ডা করতে দিন। ঠান্ডা হলে এটিকে মিক্সিতে পেস্ট করে নিন। এবার প্যানে মাখন গরম করে এই মিশ্রণটি দিয়ে ভাল করে কষিয়ে নিন। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে রোস্ট করা চিকেন দিয়ে দিন। তারপরে এতে ক্রিম যোগ করে নাড়ুন। আঁচ কমিয়ে মিনিট পাঁচেক কষানোর পরে একটি বড় মাখনের টুকরো ওপরে দিয়ে দিন। রুটি, নান কিংবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই মুর্গ মাখানি।

#chickenrecipe

#latestbengalinews

About Post Author