সময় কলকাতা ডেস্ক,৭ এপ্রিল : যুবভারতী ক্রীড়াঙ্গনে ক্লেটন যখন ৭৩ মিনিটে নিশুর ক্রস থেকে হেডে বল ব্যাঙ্গালুরু এফসির জালে জড়িয়ে লাল হলুদকে এগিয়ে দিলেন তখনও আশঙ্কা ছিল সমর্থকদের মনে। এরকম বহু স্বপ্ন বিপক্ষের করা শেষ মুহূর্তের গোলে চুরমার হতে তাঁরা দেখেছেন। কিন্তু প্রভসুখন গিল এদিন সম্ভবত প্রতিজ্ঞা করেছিলেন স্পট কিক ছাড়া গোল হতে দেবেন না। বাকিসময় হিজাজি-প্যান্টিচের সঙ্গে মিলে #ইস্টবেঙ্গল দুর্গ অক্ষত রাখলেন। ইস্টবেঙ্গলের প্রথম ছয়ের স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠল এদিন ২-১ গোলে ব্যাঙ্গালুরু বধ করে।
রবিবাসরীয় সন্ধ্যায় মহেশ ১৭ মিনিটে পেনাল্টি আদায় করে নেন।ফানাই বক্সে ফেলে দিয়েছিলেন মহেশকে।ঠান্ডা মাথায় গোল করতে ভুল করেন নি সাওল ক্রেসপো। প্রথমার্ধের শেষে ইস্টবেঙ্গল এক গোলে এগিয়েছিল। ৫৮ মিনিটে সুনীলের ক্রস বক্সের মধ্যে খাবরার হাতে লাগলে পেনাল্টি পায় বেঙ্গালুরু। সুনীল সমতায় ফেরান দলকে। এই সমতা বজায় ছিল পনের মিনিট। দীর্ঘদিনের গোল খরা কাটিয়ে অধিনায়ক ক্লেটন জয়ের স্বপ্নকে শুধু বাঁচিয়ে তুললেন না, ইস্টবেঙ্গলের প্রথম ছয়ের স্বপ্ন বাঁচিয়ে তুললেন। ইস্টবেঙ্গলকে শেষ ম্যাচে পাঞ্জাবকে হারাতেই হবে। অন্যদিকে চেন্নাইয়ের বাকি দুটি ম্যাচ। একটি ম্যাচে হারতে বা দুটি ম্যাচেই ড্র করতে হবে চেন্নাইকে। পাশাপাশি ভাবনা রয়েছে নর্থ ইস্টকে নিয়েও। ইস্টবেঙ্গলের পয়েন্ট ২৪, চেন্নাই ও ২৪, নর্থ ইস্ট ২৩ পয়েন্ট নিয়ে প্রথম ছয়ের দৌড়ে রয়েছে। ফলে অন্যদের পয়েন্ট হারাতেই হবে তবেই প্রথম ছয়ে পৌঁছতে পারে ইস্টবেঙ্গল। অন্য দুটি দলের সুবিধা তারা ইস্টবেঙ্গলের চেয়ে একটি করে ম্যাচ কম খেলেছে। ইস্টবেঙ্গলের সুবিধা, তারা গোল পার্থক্যে এগিয়ে আছে। এরমধ্যে কার্ড নিয়ে রয়েছে আশঙ্কা ও অস্বস্তি । কার্ড সমস্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল পাবেনা বিশ্বস্ত প্রহরী প্রভসুখন গিলকে। মঙ্গলবার আইএসএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই ও নর্থ ইস্ট যে ম্যাচের দিকে চোখ থাকবে লাল হলুদ শিবিরের।।
আরও পড়ুন ১৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক, নোয়া সিদোই জেতালেন গোয়াকে
আরও পড়ুন ISL : পেত্রাতোসের গোলে প্লে অফে ইস্টবেঙ্গলের স্বপ্নকে আরও তাজা করে লিগ শিল্ড পেতে এগোল মোহনবাগান


More Stories
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত