সময় কলকাতা ডেস্ক, ৭ এপ্রিল : শিলং লাজংকে ২-১ গোলে হারিয়ে কলকাতার তৃতীয় ক্লাব হিসেবে আইএসএলে জায়গা করে নিল মহামেডান স্পোর্টিং। অ্যাওয়ে ম্যাচে জিতে এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রবেশাধিকার পেয়ে গেল মহামেডান।প্রথম অর্ধে খেলার ফল ছিল ১-১। খেলা শুরুর বাঁশি বাজার এক মিনিটের মধ্যে আলেক্সিস গোমেজের করা গোলে এগিয়ে যায় মহামেডান। লাজংয়ের হয়ে ডগলাস ১৫ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করে দেন। ৬৩ মিনিটে কোজলভের গোলে আবার এগিয়ে যায় মহামেডান। এই গোল আর লাজং শোধ করতে পারে নি।২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা শ্রীনিধি ডেকান দলের চেয়ে আট পয়েন্ট এগিয়ে মহামেডান। দুটি ম্যাচে জিতলেও দ্বিতীয় স্থানে থাকা ডেকানের পক্ষে মহামেডানকে ছোঁয়া সম্ভব ছিল না, তাই শনিবারই যেন ঈদ সাদা কালো শিবিরে। প্রতীক্ষা শেষ, এসেছে আইএসএলের ছাড়পত্র ।
আরও পড়ুন ISL : পেত্রাতোসের গোলে প্লে অফে ইস্টবেঙ্গলের স্বপ্নকে আরও তাজা করে লিগ শিল্ড পেতে এগোল মোহনবাগান


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার