সময় কলকাতা ডেস্ক, ৬ এপ্রিল : গোয়া মানেই এখন নোয়া। শুক্রবার তার ব্যতিক্রম হল না ইন্ডিয়ান সুপার লিগে। প্রথমার্ধে তিনি না থাকায় সুযোগ তৈরি করেও গোল হচ্ছিল না। নোয়া সিদোই নামলেন দ্বিতীয় অর্ধে। প্রথম টাচে গোল আর ১৪ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন। খেলার শেষদিকে ব্যবধান বাড়ান কার্লস মার্টিনেজ। নোয়ার জাদুতে পরিষ্কার ৪-০ গোলে হায়দ্রাবাদকে হারিয়ে আইএসএলে পয়েন্ট টেবিলে আরও মজবুত জায়গায় পৌঁছে গেল গোয়া।
আরও পড়ুন নায়ক অভিষেক শর্মা, হায়দ্রাবাদ হারাল চেন্নাইকে
নোয়া সিদোই আবার এফসি গোয়াকে নিয়ে গেলেন পয়েন্ট তালিকার উপরের দিকে,২০ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯। সমসংখ্যক পয়েন্ট ওড়িশা এবং মোহনবাগানের। পরের ম্যাচ জামশেদপুরের সঙ্গে। জামশেদপুর কার্যত প্রথম ছয়ের লড়াই থেকে ছিটকে গিয়েছে। প্রথম পাঁচটি দলও ইতিমধ্যেই নিশ্চিত। মুম্বাই,ওড়িশা,মোহনবাগান, গোয়া ছাড়াও কেরালা ব্লাস্টার্স নিশ্চিত প্রথম পাঁচটি দল হিসেবে নক আউট পর্বে খেলার বিষয়ে।শেষ কয়েকটি ম্যাচে দেবজিত মজুমদারের অসামান্য গোলকিপিং এর দক্ষতায় ষষ্ঠ দল হিসেবে গ্ৰুপ লিগের শেষ পর্বে অপেক্ষাকৃত সুবিধেজনক জায়গায় চেন্নাই। শেষ দুটি ম্যাচে চার পয়েন্ট পেলে নিশ্চিতভাবে তারাই কোয়ালিফাই করবে। নইলে সুযোগ আসতে পারে বেঙ্গালুরু, পাঞ্জাব, ইস্টবেঙ্গল ও নর্থ ইস্টের সামনে।।
#নোয়া সিদোই
latestbengalinews
ইন্ডিয়ান সুপার লিগ
#latestbengalinews
আরও পড়ুন Premier League: শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে প্রত্যাবর্তন লিভারপুলের


More Stories
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের