সময় কলকাতা ডেস্ক, ৭ এপ্রিল : ৯টিচার ও ৪টি ছয় মেরে ৬৭ বলে যখন বিরাট আইপিএলে তাঁর প্রথম সেঞ্চুরি করলেন তখনও প্রাক্তন ক্রিকেটার তথা ভাষ্যকাররা বলাবলি করছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্য ব্যাটারদের ব্যর্থতা চেষ্টা করেও বিরাট কোহলি হয়তো ভাবতে পারবেন না। বোলারদের ব্যর্থতাও আইপিএলের অন্য ম্যাচ গুলির মত শনিবারও গ্রাস করল আরসিবিকে। জোস বাটলারের দাপট চলল ম্যাচ জুড়ে। বাটলারের সামনে বড্ড অসহায় দেখাল গ্রিন,সিরাজদের । কুড়িতম গ্রিন যখন বল করতে এলেন তখন বাটলার ৯৪ রানে ব্যাট করছেন। প্রথম বলটি ছিল ফুলটস যা কিনা অবলীলায় আকাশপথে সীমানার বাইরে পাঠিয়ে শতরান পূর্ণ করলেন বাটলার। আরেকটি ম্যাচে জয় পেল রাজস্থান, আরেকটি ম্যাচ হারল বেঙ্গালুরু। বেঙ্গালুরুর ধারাবাহিক ব্যর্থতার কারণ অত্যন্ত স্বাভাবিক। বিরাট কোহলি ছাড়া অন্য কাউকে দেখে মনে হচ্ছে না তাঁরা বাকি দলগুলির প্রথম একাদশের জায়গা পেতে পারেন। ব্যাটে ও বলে যে দুজনের ওপরে ভরসা ছিল সেই ম্যাক্সওয়েল এবং সিরাজ ডাহা ফেল করছেন প্রতিটি ম্যাচে। আর রাজস্থানের সাফল্যর পেছনে রয়েছে দলগত প্রচেষ্টা। রিয়ান পরাগ এদিন ব্যর্থ হয়েছেন তাঁর ব্যর্থতা ঢেকে দিয়েছেন অধিনায়ক সঞ্জু। শনিবার যশস্বী রান পান নি, অপর ওপেনার বাটলার ৫৮ বলে সেঞ্চুরি করলেন। বল হাতেও বোল্ট, আশ্বিন বা চাহাল কেউ না কেউ দুর্দান্ত হয়ে উঠছেন। আর তাই শনিবার বেঙ্গালুরুর ২০ ওভারে তোলা ৩ উইকেটে ১৮৩ রনের বিরুদ্ধে ৬ উইকেটে জয় তুলে আনল রাজস্থান রয়্যালস। ম্যান অফ দা ম্যাচ জোস বাটলার।
আরও পড়ুন ওস্তাদজি তারক সিনহা : ক্রিকেটার গড়ার কারিগর
বাটলারের দাপট
#latestbengalinews


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে