সময় কলকাতা ডেস্ক, ১০ এপ্রিলঃ ফের একবার ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। বুধবার দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভোগান্তির সম্ভাবনা। কিন্তু, বৃহস্পতিবার থেকে বঙ্গে ফের প্রবল দুর্যোগের পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে ভারী বৃষ্টি। সেইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। গত কয়েকদিন ধরেই বৃষ্টি হওয়ায় ভ্যাপসা গরম থেকে অনেকটাই রেহাই পেয়েছে রাজ্যবাসী। বৃহস্পতিবার ইদের দিন দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা। চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত।
আরও পড়ুন Pakistan Cricket Board: বাবরদের কোচ হলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।তবে, বুধবার কিছুটা বাড়বে তাপমাত্রার পারদ। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এপ্রিল মাসে ধীরে ধীরে গরম বাড়বে দেশজুড়ে। তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৮ থেকে ৮৪ শতাংশ।
পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে বৃষ্টিপাত। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!