Home » বাড়িতে চিকেন নেই? সন্ধ্যার টিফিনে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিংড়ির শিক কাবাব

বাড়িতে চিকেন নেই? সন্ধ্যার টিফিনে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন চিংড়ির শিক কাবাব

সময় কলকাতা ডেস্ক, ১০ এপ্রিলঃ চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। চিংড়ি মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে এখন ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন চিংড়ির শিক কাবাব। শিক কবাব মানেই কি চিকেন অথবা মটন? সেই দস্তুর ভেঙে বানিয়ে ফেলুন লোভনীয় চিংড়ির শিক কাবাব। চেনা পদের অচেনা স্বাদ পেতে শিক কাবাব বানান চিংড়ি মাছ দিয়ে। চিংড়ির শিক কাবাব বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি- 

আরও পড়ুন      রেশন দুর্নীতির তদন্তে ফের শাহজাহানের স্ত্রীকে তলব ইডির, নজরে তসলিমার ‘বিপুল সম্পত্তি’

উপকরণ

কুচো চিংড়ি: ৩৫০ গ্রাম
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
জিরে গুঁড়ো: ১ টেবিল চামচ
ভাজা পেঁয়াজ: ১ কাপ
ধনেপাতা কুচি: আধ কাপ
পাউরুটি: ৩টি
কাঁচা লঙ্কা কুচি: ৩ টেবিল চামচ
আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ
নুন: স্বাদ মতো
লেবুর রস: ২ টেবিল চামচ
মাখন ও তেল: পরিমাণ মতো

রন্ধন প্রণালী
প্রথমে চিংড়ি মাছগুলি ভাল করে পরিষ্কার করে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে মাছগুলি হালকা ভেজে নিন। মাছ বাহজা হয়ে গেলে একটি মিক্সিতে মা‌ছগুলি নিয়ে সামান্য জল দিয়ে বেটে নিন। একটি বড় বাটিতে চিংড়ি মাছ বাটা, জল ঝরানো পাউরুটি, ভাজা পেঁয়াজ, ধনেপাতা, আদা-রসুন বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লেবুর রস আর সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নিন। গোটা মিশ্রণটি ফ্রিজে এক ঘণ্টা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিন। এরপর শিকের মধ্যে মাছের মিশ্রণটিকে ভাল করে মুড়ে দিন। দু’দিক মুড়িয়ে গ্রিল করে নিন কাবাবগুলি। খেয়াল রাখবেন যতক্ষণ না শিকের পুরো মিশ্রণটি সেদ্ধ হয়ে হচ্ছে, ততক্ষণ গ্রিল করতে হবে। এরপর ওপর থেকে লেবুর রস ছড়িয়ে পুদিনার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিংড়ির শিক কাবাব।

#ShrimpSikKebab

#চিংড়িরশিককাবাব

#Latestbengalinews

About Post Author