সময় কলকাতা ডেস্ক, ১১ এপ্রিলঃ খুশির ঈদে স্কুল বাস উলটে মর্মান্তিক দুর্ঘটনা হরিয়ানায়। দুর্ঘটনায় অন্ততপক্ষে ছয়জন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১২ জনের বেশি শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সাত সকালে হরিয়ানার মহেন্দ্রগড়ের কানিনা উনহানি গ্রামের জিএল পাবলিক স্কুলের ৩৫ থেকে ৪০ জন পড়ুয়া বাসটিতে করে স্কুলে যাচ্ছিল।

এদিন ঈদ উপলক্ষে ছুটি থাকা সত্ত্বেও খোলা ছিল স্কুল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল বাসটি ধাক্কা মারে একটি গাছে। সঙ্গে সঙ্গেই বাসটি উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ শিশুর। গুরুতর আহত ১২ জন পড়ুয়া। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই এলাকাজুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর পৌঁছয় পুলিশের কাছে। প্রথমে স্থানীয় লোকজন উদ্ধারকাজে হাত লাগায়। পরে দমকল এবং পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে।
তড়িঘড়ি ১২ পড়ুয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। স্কুল বাসের চালকও আহত হয়েছেন। অন্যদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন পড়ুয়াদের অভিভাবক ও স্কুলের কর্মীরা। তবে, এখনও পর্যন্ত নিহত পড়ুয়াদের পরিচয় জানতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে একটি গাছে।
#HaryanaSchoolBusAccident
#latestbengalinews
#BusAccident


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর