Home » পুরী থেকে কলকাতাগামী বাঙালি যাত্রীবোঝাই বাসে ভয়ংকর দুর্ঘটনা, নিহত ৫

পুরী থেকে কলকাতাগামী বাঙালি যাত্রীবোঝাই বাসে ভয়ংকর দুর্ঘটনা, নিহত ৫

সময় কলকাতা ডেস্ক, ১৫ এপ্রিল : ওড়িশায় বাঙালি যাত্রী বোঝাই কলকাতা গামী বাসে ভয়ঙ্কর দুর্ঘটনা। ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়ল নিচের রাস্তায়। ৪৫ জন যাত্রীকে নিয়ে বাসটি থেকে পুরী থেকে কলকাতার দিকে আসছিল। ওড়িশার জয়পুর জেলায় সোমবার সন্ধ্যায় ঘটা এই এই দুর্ঘটনার প্রাবল্য এতটাই বেশি ছিল, বাসটি সম্পূর্ণ ভাবে দুমড়ে মুচড়ে যায়। সকল যাত্রী-ই গুরুতর জখম হন। সোমবার রাতে সরকারি মতে,নিহতের সংখ্যা অন্তত তিন বেসরকারি সূত্রে খবর , মৃতের সংখ্যা ৫, আহত ৪০। বাসটিতে ৩০ জন বাঙালি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

কলকাতাগামী বাসটি সন্ধ্যেবেলা ওড়িশা থেকে কলকাতার দিকে যাওয়ার পথে বারাবতিতে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি ফ্লাইওভারের ওপরে গাড়ির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হারান বাসচালক। কালিয়া নানা নামের দুর্ঘটনাগ্রস্ত বাসটি  ফ্লাইওভার থেকে  ছিটকে পড়ে নিচে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরবর্তীতে মৃত্যুর সংখ্যা বাড়ে।  নিহতের সংখ্যা ৫,প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও দমকলের ঊর্ধ্বতন আধিকারিকরা। বিরাট উদ্ধার বাহিনী দ্রুত কাজে লাগলেও  বেশ কিছু যাত্রীর অবস্থা অত্যন্ত সংকট জনক বলে জানা গিয়েছে।  প্রাথমিকভাবে আহতদের  নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। সংকটজনক  যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে।।

About Post Author