স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ এপ্রিল: প্রিমিয়ার লিগে এবারের লড়াই ত্রিমুখী। গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়াইয়ে রয়েছে লিভারপুল ও আর্সেনাল। রবিবার এই লড়াইয়ে কিছুটা অক্সিজেন পেল পেপ গুয়ার্দিওলার দল। কারণ রবিবার তাদের দুই প্রতিদ্বন্দ্বীকেই হারের মুখ দেখতে হয়েছে। একদিকে যখন ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ঘরের মাঠে ০-১ গোলে হারতে হয়েছে লিভারপুলকে। তখন অন্য একটি ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ০-২ গোলে হেরেছে আর্সেনালও। এই দুই দল হারায় ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমসংখ্যক ম্যাচে ৭১ পয়েন্ট পেয়ে গোল পার্থক্যের বিচারে দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে আর্সেনাল ও লিভারপুল।

আরও পড়ুন: IPL 2024: ঘরের মাঠে শাহরুখের উপস্থিতিতে জয় নাইটদের, পয়েন্ট তালিকায় কোথায় দাঁড়িয়ে শ্রেয়সরা?
রবিবার জিতলে লিগ শীর্ষে যাওয়ার সুযোগ ছিল লিভারপুল ও আর্সেনাল দুই দলের কাছেই। ঘরের মাঠে সেই সুযোগ হেলায় হারাল তারা। অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচের ১৪ মিনিটে পিছিয়ে পড়ে য়ুর্গেন ক্লপের ছেলেরা। প্যাট্রিক ভিয়েরার দলে হয়ে গোলটি করেন এবেরেচি ইচে। গোটা ম্যাচে ৭০ শতাংশ বল নিজেদের দখলে রেখেও সেই গোল শোধ করতে পারেননি মহম্নদ সালাহরা। ২১ টির মধ্যে ৬ টি শট প্যালেসের গোলের মধ্যে রাখলেও বিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করার জন্য তা যথেষ্ট ছিল না।
The state of play at the top following a remarkable weekend ???????? pic.twitter.com/bGH5RvHq4v
— Premier League (@premierleague) April 14, 2024
আরও পড়ুন: Bundesliga: জাভি অলন্সোর ফুটবল দর্শনে বাজিমাৎ, ইতিহাস গড়ে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন লেভারকুসেন
লিভারপুলের হারার দিন ঘরের মাঠে হারতে হয়েছে আর্সেনালকে। প্রথমার্ধে দুটি দল গোলের সুযোগ তৈরী করলেও গোলের খাতা খুলতে পারেনি। দুটি দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। বলের দখল থেকে বিপক্ষের গোল লক্ষ্য করে শট নেওয়ার ক্ষেত্রে আর্সেনাল এগিয়ে থাকলেও গোলের খাতা খুলতে পারেনি। বরং দ্বিতীয়ার্ধের শেষের দিকে প্রতি আক্রমণ থেকে জোড়া গোল হজম করতে হয় মিকেল আর্তেতার দলকে। ৮৪ মিনিটে ভিলার হয়ে প্রথম গোলটি করেন লিও বেইলি।সেই গোলের ধাক্কা সামলিয়ে ওঠার আগে গানারদের জালে বল জড়িয়ে দেন ওলি ওয়াটকিনস। ম্যাচের শেষে আর্সেনাল কোচের গলায় শোনা গিয়েছে আত্মসমালোচনার সুর। তিনি বলেন, “আমাদের প্রথমার্ধে ৩-৪ গোলের ব্যবধানে এগিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু সুযোগগুলিকে গোলে রূপান্তরিত করতে পারেননি দলের স্ট্রাইকাররা। দ্বিতীয়ার্ধে খেলায় ছন্দই খুঁজে পাইনি আমরা। দুর্ভাগ্যজনক দুটি গোল হজম করতে হয়েছে।”


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার