সময় কলকাতা ডেস্ক, ১৫ এপ্রিলঃ পমফ্রেট মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে পমফ্রেট মাছ। এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আচারি মেথি পমফ্রেট। পমফ্রেট মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন আচারি মেথি পমফ্রেট। পোলাও কিংবা ফ্রায়েড রাইসের একেবারে জমে যাবে আচারি মেথি পমফ্রেট। বাড়ির বড়ো থেকে ছোট, একেবারে সবাই চেটেপুটে খাবে আচারি মেথি পমফ্রেট। আচারি মেথি পমফ্রেট বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন Ram Mandir: রাম নবমীতে রামলালার কপালে আঁকা হবে সূর্যতিলক, অয্যোধ্যায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
উপকরণ
পমফ্রেট মাছ- ৫ পিস
টমেটো বাটা-আধকাপ
পিয়াজবাটা-২ চা চামচ
টক দই- আধকাপ
রসুন-আদাবাটা ২ চামচ
কাঁচালঙ্কা ২/৩টি চেরা
মেথি- ১চামচ
হলুদ-১ চা চামচ
নুন-পরিমাণ মত
চিনি-আন্দাজমতো
ধনেপাতা কুচি-পরিমাণ মত
রন্ধন প্রণালী
প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে আদার রস আর নুন মাখিয়ে আধ ঘণ্টার মত ম্যারিনেট করে রাখুন। একটি বাটিতে সব মশলা পিঁয়াজ-রসুন, দই, চিনি-নুন অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর কড়াইয়ে তেল গরম হলে মাছগুলো ভেজে তুলে নিন। এবার রান্নার জন্য ওই তেলেই মেথি আর দুটো কাঁচালঙ্কা ফোড়ন দিন। তারপর জল দিয়ে গুলে রাখা মশলাটা এতে দিয়ে দিন। এরপর পুরো রান্নাটাই ভালো করে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য জল দিন। জল ফুটে উঠলে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে ঢেকে দিন। এবার বাকি কাঁচালঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দিন। গ্রেভি ঘন হয়ে এলে দু ফোঁটা কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে ঢাকনা বন্ধ অবস্থাতেই নামিয়ে নিন। ব্যস তৈরি সুস্বাদু আচারি মেথি পমফ্রেট।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি