সময় কলকাতা ডেস্ক, ৭ এপ্রিল : ধর্ষণের অভিযোগ করে আদালতের শরণাপন্ন হয়েও রেহাই নেই। ধর্ষণের পরে আবার ধর্ষিতাকে আবার তাঁর সামনে বিবস্ত্র হওয়ার নির্দেশ রাজস্থানের এক পুরুষ ম্যাজিস্ট্রেটের । ধর্ষিতার অভিযোগে তোলপাড় রাজস্থান সহ দেশ। ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে রাজস্থানের পুলিশ একটি অভিযোগ দায়ের করেছে।
#বিবস্ত্র হওয়ার নির্দেশ সংক্রান্ত অভিযোগ বিচারকের বিরুদ্ধে গত ৩০ মার্চ দায়ের করা হলেও বিষয়টি সামনে এসেছে শুক্রবার। তখন মহিলার মাধ্যমে জানা যায় যে, তাঁকে ধর্ষণ করা হয়েছিল গত মাসে ।মার্চ মাসের ২০ তারিখ ধর্ষণের অভিযোগ দায়ের করার পরে নির্যাতিতা গোপন জবানবন্দি দিতে ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে যান। ঘটনা পরম্পরায় প্রায় উদভ্রান্ত নির্যাতিতা মহিলা জানিয়েছেন, ধর্ষণ কেন্দ্রিক বক্তব্য রেকর্ড হয়ে যাওয়ার পরে মহিলা যখন বেরিয়ে আসছিলেন তখন অভিযুক্ত ম্যাজিস্ট্রেট মহিলাকে ডেকে বলেন, নগ্ন হয়ে নির্যাতনের প্রমাণ হিসেবে দেহের বিভিন্ন কত চিহ্ন তাকে দেখাতে। তিনি এও বলেন, বিষয়টি কেউ জানতে পারবে না।
অভিযোগ অনুযায়ী, ম্যাজিস্ট্রেটের আপত্তিকর নির্দেশের পরে মহিলা প্রতিবাদ করে বলেন, আমি একজন পুরুষের সামনে কি করে এরকম কাজ করতে পারি? তখন ম্যাজিস্ট্রেট জানান বিষয়টি কাউকে না জানাতে।
সকাল- সন্ধ্যে ভূমিকম্প, প্রমাদ গুনছে আমেরিকাবাসী
বিবস্ত্র হওয়ার নির্দেশ সংক্রান্ত অভিযোগ ওঠার পরে এফআইআর ৩০ মার্চ দায়ের করা হলেও বিচারকের নাম উল্লেখ করা হয়নি।এসসি/এসটি সেলের ডেপুটি সুপারিনটেনডেন্ট, মিনা মীনা, যিনি বিষয়টির তদন্ত করছেন, তিনি জানিয়েছেন সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে এবং কেউই আইনের ঊর্ধ্বে নন।।
অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিনভর উপবাস করবেন আপের নেতা কর্মীরা
#সময়কলকাতা


More Stories
বিজেপি নেত্রীকে পদাঘাত বা সাংবাদিককে জেলে পাঠানো আরশাদ উজ জামানকে তোলা হল আদালতে, কে এই আরশাদ?
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
কিশোরীর মৃত্যু, নেপথ্যে “কৃত্তিম অশ্লীল ছবি ” আর সালিশি সভা এবং বিচারের বাণী