সময় কলকাতা ডেস্ক, ২৬ এপ্রিল: বাঘের গুহায় অস্ত্র উদ্ধার, একদা সন্দেশখালির বাঘ ছিল শেখ শাহজাহান। যদিও সেই বাঘকে সম্প্রতি বসিরহাট আদালতে তোলার সময় ভিজে বিড়াল হিসেবেই দেখা গিয়েছে। নিজের গড়ে তোলা সাম্রাজ্য এক প্রকার শেষ, এখন নিজেকে রক্ষা করাই দায় হয়ে দাঁড়িয়েছে শেখ শাহজাহানের কাছে। সে কারণেই সম্প্রতি বসিরহাট আদালতে তোলার সময় প্রিজন ভ্যানে থাকাকালীন কান্নায় ভেঙে পড়েছিলেন শেখ শাহজাহান। এবার সেই শেখ শাহজাহানের ডেরায় সিবিআই সন্ধান পায় বিপুল পরিমাণ অস্ত্রের। গোপন সূত্রে খবর পাওয়ার পরে শুক্রবার সন্দেশখালির আগারহাটির মল্লিক পাড়ার শাহজাহান ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেখ শাহজাহান ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে খবর ছিল মূল রাস্তা থেকে কিছুটা দূরেই ভেরি পরিবেশিত একটি বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ রয়েছে।
আরও পড়ুন কাতলা কিংবা রুই নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন গন্ধরাজ পটলের দোরমা
খবর পাওয়া মাত্রই বাড়িতে ঘিরে ফেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সঙ্গী আনা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে। বাড়ির মেঝে ঘুরে উদ্ধার হয় প্যাকেট বন্দি বেশকিছু বিদেশি অস্ত্র। ১২৮ রাউন্ড গুলি ৫টি আধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র বেশ কিছু বোমা তৈরির মসলা এবং বোম এবং সেই সঙ্গে কিছু দেশি বন্দুক উদ্ধার হয় ওই রহস্যময় বাড়িটির মেঝে খুঁড়ে। আরো বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র মজুদ থাকতে পারে এই সন্দেহে খবর দেওয়া হয় এনএসজি কমান্ডোদের। এনএসজি কমান্ডোরা তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে উপস্থিত হয় সন্দেশখালি। এনেছি কমান্ডোরা সঙ্গে নিয়ে এসেছিল বিস্ফোরক স্ক্যানার রোবট। ভেড়ির মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে সেই রোবট কে পাঠানো হয় রহস্যময় বাড়িটিতে। অটোমেটিক রোবট স্ক্যানার প্রথমেই বাড়ির মধ্যে ঢুকে তল্লাশি শুরু করে কিছুক্ষণ বাদে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে আসে অটোমেটিক রোবট স্ক্যানার।
সেই ব্যাগের মধ্যে কি রয়েছে যদিও এখনোও পর্যন্ত জানা যায়নি। তবে ব্যাগটিতে বিস্ফোরক মজুদ রয়েছে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন এনএসজি আধিকারিকেরা। সম্পূর্ণ এলাকা ঘিরে রেখেছে এনএসজি কমান্ডো। বিস্ফোরক মজুদ স্থানটিকে বালির বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে।। ভেড়ির পার্শ্ববর্তী একটি ফাঁকা জায়গায় বিস্ফোরক মজুদ করে রাখা হয়েছে নিষ্ক্রিয় করার জন্য। আশেপাশের অঞ্চলে তল্লাশি চালাচ্ছে এনএসজি কমান্ডো এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইতিমধ্যেই বসিরহাটের বাম প্রার্থী নিরাপদ সরদার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেছিলেন তিনি পাহারাদার সেই পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এত বিদেশী অস্ত্র মজুদ হল সন্দেশখালিতে? আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নেই অস্ত্র উদ্ধার হওয়া নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়ে উঠেছেন বিজেপি সহ তৃণমূল বিরোধী সমস্ত রাজনৈতিক দল।

শেখ শাহজাহান সন্দেশখালি বিস্তীর্ণ অঞ্চলে ভেড়ি দখল জমি দখলসহ সাধারণ মানুষদের দমিয়ে রাখার জন্য এই অস্ত্র ব্যবহার করতে বলেই মত ,বিরোধী রাজনৈতিক দলের বহু নেতার। এখন দেখার সন্দেশখালির আর কোন কোন অঞ্চল থেকে অস্ত্র উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও এনএসজি। আগামী ২০ শে মে বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের আগে সন্দেশখালি থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়া নিয়ে কিছুটা হলেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিপাকে পড়তে চলেছে সে কথা বলাই যায়। বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার নিয়ে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে সমস্ত তৃণমূল বিরোধী রাজনৈতিক দল।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?