সময় কলকাতা ডেস্ক,৩ মে : শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। ভুবনেশ্বর কুমারের প্রথম পাঁচ বলে ১১ রান তুলে নেন আশ্বিন-পাওয়েল। শেষ বলে ২ রান দরকার এরকম অবস্থায় ভুবনেশ্বর কুমার পাওয়েলকে আউট করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১ রানে সানরাইজার্স হায়দ্রাবাদের নাটকীয় জয় এনে দিলেন।

হায়দ্রাবাদে নিতীশ কুমার রেড্ডি, ক্লাসেন ও ট্রাভিস হেডের ব্যাটিংয়ের সৌজন্যে কুড়ি ওভারে ৩ উইকেটে ২০১ রান রান করে। রাজস্থানের শুরু মোটেই ভালো হয় নি, ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারেই কোনও রান না করেই আউট হয়ে যান বাটলার ও সঞ্জু স্যামসন। এরপরে যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ জুটি বেঁধে জয়ের কাছাকাছি নিয়ে রাজস্থান।শেষ ১৫ বলে দরকার ছিল ২১ রান। এইসময় অসাধারণ বল করেন কামিন্স ও নটরাজন। ফলে শেষ ওভারে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয় এবং মাথা ঠান্ডা রেখে হায়দ্রাবাদের নাটকীয় জয় এনে দেন ভুবনেশ্বর কুমার। ফলশ্রুতি উজ্জ্বল হল হায়দ্রাবাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে