Home » আইসিএসসি পরীক্ষায় মেয়েদের জয়জয়কার, দশমে প্রথম ব্যারাকপুরের অনুষ্কা

আইসিএসসি পরীক্ষায় মেয়েদের জয়জয়কার, দশমে প্রথম ব্যারাকপুরের অনুষ্কা

সময় কলকাতা ডেস্ক, ৭ মে : বেশ কিছু বিতর্ককে ধামাচাপা দিয়ে আইসিএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সোমবার। শনিবার কিছুসময়ের জন্য ফলপ্রকাশিত -এরকম গুঞ্জন ও বিষয় সামনে এলেও শেষ পর্যন্ত সোমবার  প্রকাশিত হয়েছে ICSC পরীক্ষার ফলাফল।মেয়েদের জয়জয়কার পাশের হারে এবং সর্বোচ্চ নম্বরে। দশম পরীক্ষায় পাশের হার ৯৯.৪৭ শতাংশ। দশমে  ৪৯৮ নম্বর পেয়ে ভারতের মধ্যে প্রথম ব্যারাকপুরের  অনুষ্কা ঘোষ। সেঙ্গিবিয়ারিস ইনস্টিটিউশন পানিহাটি স্কুলের ছাত্রী সে।আইসিএসই-তে দ্বাদশে পাশের হার ৯৮.১৯ শতাংশ। সার্বিক পাশের হারে ছেলেদের থেকে মেয়েদের সাফল্য বেশী দশমে ও দ্বাদশে।উত্তর প্রদেশের ইটাওয়া জেলার আলিগঞ্জের মেয়ে রক্ষিতা লোহানি দ্বাদশে প্রথম হয়েছে।

প্রাথমিকভাবে উত্তরবঙ্গ থেকে আইসিএসসি দশমে বঙ্গে প্রথমের কথা বলা হলেও  পরে জানা যায় টপারের নাম অনুষ্কা ঘোষ।অনুষ্কাই বঙ্গে প্রথম, শুধু তাই নয় সে সারাভারতে সম্ভাব্য প্রথম ।

একনায়কতন্ত্র রুখতে বারাসাত থেকে বিজেপিকে রোখার আহ্বান বুদ্ধিজীবীদের

মায়ের ইচ্ছে এবং অনুপ্রেরণায় দশম শ্রেণীতে ICSC পরীক্ষায় ভারতের মধ্যে প্রথম হয়েছে সে। মেয়ের এই সাফল্যে খুশি গোটা পরিবার। মন দিয়ে পড়াশুনো করলে ঠিক সফল হওয়া যায়। তার জন্যে প্রয়োজন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ অনুযায়ী পড়াশুনো করার। আগামী ICSC পরীক্ষার ছাত্র ছাত্রীদের জন্যে বার্তা অনুষ্কা ঘোষের।পড়াশুনোর পাশাপাশি কবিতা লিখতে ভালোবাসে।

আরও পড়ুনBarasat Police Station: তৃতীয় দফার নির্বাচনের আগে বারাসাত থেকে তিন দফা তল্লাশিতে প্রচুর মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত বেশ কয়েকজন

সবমিলিয়ে আইসিএসসি মেয়েদের ছেলেদের টপকে এগিয়ে আসার বার্তা সামনে আনল যার মুখ অনুষ্কা ও রক্ষিতা।।

About Post Author