সময় কলকাতা ডেস্ক, ২ ফেব্রুয়ারি : সোমবার, ২ ফেব্রুয়ারি ছাত্রছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা শুরু যা তাদের জীবনের মাইলফলক হয়ে উঠতে চলেছে। প্রথম দিন থাকছে প্রথম ভাষার পরীক্ষা।২০২৬ থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এই বছর মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
পরীক্ষার্থীদের বিস্তারিত পরিসংখ্যান নিম্নরূপ:
ছাত্রীর সংখ্যা: ৫,৪৪,৬০৬ জন
ছাত্রের সংখ্যা: ৪,২৬,৭৩৩ জন
তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী: ১ জন
মোট পরীক্ষা কেন্দ্র: সারা রাজ্যে ২,৬৮২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।
পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিনের পরীক্ষা বেলা ১১টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে। যার মধ্যে প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য রাস্তায় অতিরিক্ত সরকারি বাস এবং জরুরি অবস্থার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে । কোনো সমস্যায় পড়লে মধ্যশিক্ষা পর্ষদ ও কলকাতা পুলিশের চালু করা কন্ট্রোল রুম বা হেল্পলাইনে যোগাযোগ করা যাবে।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী