Home » চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক সুমন শিকদার

চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক সুমন শিকদার

সময় কলকাতা ডেস্ক, ৭ জুন : খর্বকায় কিন্তু  সংবাদ সংগ্রহের কাজে বিশাল উদ্দীপনার অধিকারী সাংবাদিক সুমন শিকদার আর নেই। তাঁর মত করে উত্তর চব্বিশ পরগনার বিধান নগর কমিশনারেটের খবর, রাজারহাট – নিউটাউনের খবর সংগ্রহে ঝাঁপিয়ে পড়তেন খুব কম সাংবাদিক-ই । এই অঞ্চলে তাঁর মত সাংবাদিকের জুড়ি মেলা ভার ছিল। থাকতেন নারায়ণপুরে। সোমবার রাতে মধ্য তিরিশের সম্ভাবনাময় সাংবাদিক অকালপ্রয়াত হলেন। মৃত্যু হ’ল অস্বাভাবিকভাবে, রেখে গেলেন স্ত্রী ও বছর পাঁচেকের কন্যাকে। তিনি সময় কলকাতা নিউজ চ্যানেলেও কাজ করেছেন। উত্তর ২৪ পরগনার সাংবাদিক মহলে শোকের ছায়া।।

About Post Author