সময় কলকাতা ডেস্ক, ১৬ মে : তাপস ব্যানার্জী নামটি উত্তর চব্বিশ পরগনার রাজনৈতিক মানচিত্রে মোটেই নতুন নয়। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে অশোকনগরে তিনি ২১ শতাংশের ওপরে ভোট পান । ৪৫০০০ এর বেশি ভোট পেয়েছিলেন তিনি। আইএসএফ প্রার্থী হয়ে তাপস ব্যানার্জী এবার বারাসাত লোকসভা ভোটের ময়দানে ।
আরও পড়ুন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র: দেশের নজর মহুয়া মৈত্রর দিকে
আইএসএফ এবার লোকসভা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে ডার্ক হর্স। যে কটি কেন্দ্রে আইএসএফ লড়বে, তারমধ্যে উল্লেখযোগ্য উত্তর ২৪ পরগনার একাধিক কেন্দ্র। বারাসাত লোকসভা কেন্দ্রেও তাক লাগিয়ে দিতে পারে আইএসএফ। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক বিধানসভা কেন্দ্রে আইএসএফের সংগঠন অত্যন্ত মজবুত। যে সাতটি বিধানসভা এলাকা বারাসাত লোকসভায় রয়েছে তারমধ্যে অশোকনগরকে হাতের তালুর মত চেনেন তাপস ব্যানার্জী। এছাড়াও রয়েছে দেগঙ্গা, যেখানে আইএসএফের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। দেগঙ্গায় ২০২১ সালে বিধানসভায় ৬৭০০০ ভোট পেয়েছিল আইএসএফ। ৩১ শতাংশের উপরে ভোট পেয়েছিলেন করিম আলি। তৃণমূলের তিনবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার গত লোকসভা নির্বাচনে দেগঙ্গা থেকে বিপুল লিড পাওয়ায় লক্ষাধিক ভোটে জয়ী হয়েছিলেন। এবার আইএসএফ লোকসভা নির্বাচনে দেগঙ্গার এতদিনের তৃণমূলের ভোটে থাবা বসাতে চলেছে। এছাড়াও বারাসাত বিধানসভা কেন্দ্র সহ অন্য বিধানসভা কেন্দ্রগুলি থেকেও বেশ কিছু ভোট টানতে চলেছে আইএসএফ যা তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। আইএসএফ এবারের লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রে ভোটে শুধু প্রভাব সৃষ্টিকারী বা নির্ণায়ক শক্তি নয়, এই কেন্দ্রের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় তারা অন্যতম শক্তি হিসেবে অবতীর্ণ। কারণ বাম শক্তি অনেকটাই খর্ব বারাসাতে। তাপস ব্যানার্জী বলছেন, জয়ের লক্ষ্য তিনি ভোটের ময়দানে নেমেছেন। সাড়াও পাচ্ছেন প্রচারে। তৃণমূল – বিজেপির উভয়ের বিরুদ্ধেই মূল লড়াই। বামেদের তিনি ধর্তব্যের মধ্যে আনছেন না, তা তাঁর বয়ানে পরিষ্কার।
তাপস ব্যানার্জি অবশ্য আইএসএফের তথাকথিত মুসলিম ভোটব্যাঙ্কের দিকে তাকিয়ে নেই তা তাঁর বক্তব্য থেকেই পরিষ্কার। তিনি সুকৌশলে দুর্নীতির প্রসঙ্গ টানছেন আর বিগত দিনে ১৫ বছর সাংসদ থাকা তিনবারের সাংসদের আমলে কি উন্নয়ন হয়েছে সেদিকেও ভোটারদের মনোযোগ আকর্ষণ করছেন। লক্ষ্য তাঁর সুদূরপ্রসারী। অঘটন ঘটাতে কি পারবেন তিনি? সময় বলবে, তাঁর লক্ষ্যে তিনি কতটা সফলকাম হন।


More Stories
ব্রাজিলের জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর মৃত্যু
বারাসাতে মেট্রো রেল নিয়ে সংসদে মুখর কাকলি ঘোষ দস্তিদার ঠিক কী বললেন?
অধীর চৌধুরী নিজে ডুবলেন, ইন্ডিয়া জোটকে ডোবালেন, বাঁচালেন এনডিএ ও বঙ্গ বিজেপিকে