সময় কলকাতা ডেস্ক, ১৭ মেঃ কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। আগামী কয়েকদিন ফের ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। আবহাওয়া দফতরের তরফে প্রয়োজন ছাড়া রোদে বের হতে বারণ করা হয়েছে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এরই মধ্যে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। জুন মাসের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
আরও পড়ুন বনগাঁ কেন্দ্রে শান্তনুর গলার কাঁটা সুমিতা পোদ্দার, বিশ্বজিত কি বাজিমাত করবেন?
পূর্বাভাস বলছে, আপাতত তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে।বেলা বাড়লেই রোদের তেজ বাড়ছে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৬ থেকে ৮৮ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে, শুক্রবার থেকে লাগাতার পাঁচদিন গুজরাট, রাজস্থান, মদ্যপ্রদেশের পস্চিমের বেশ কিছু অংশ, পশ্চিম রাজস্থান এবং হরিয়ানায় চলবে তাপপ্রবাহ। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি,কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
#latestbengalinews
#weatherupdate
#weatherkolkata


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!