সময় কলকাতা ডেস্ক, ১৬ মেঃ পাবদা মাছ বাঙালির চিরকালই বড্ড প্রিয়। কিন্তু, সবসময়ই একরকম পাবদার পাতলা ঝোল বা সর্ষে ভাপা কারোরই ভালো লাগে না। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। পাবদা মাছ মানেই কি শুধু তেল ঝাল বা ভাপা? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক আম পাবদা। বাড়ির গাছে হোক কিংবা বাজারে, ভাল আম পাওয়া যাচ্ছে। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন আম পাবদা। ভাতের সঙ্গে একবার এই আম পাবদা খেলে আর ভুলতে পারবেন না। আম পাবদা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
পাবদা মাছ: ৫টি
কাঁচা আম: ১টি
পোস্ত বাটা: ২ টেবিল চামচ
কাঁচা লঙ্কা বাটা: ১ টেবিল চামচ
সর্ষে বাটা: ২ টেবিল চামচ
কালোজিরে: ১ চা চামচ
রসুন বাটা: আধ চা চামচ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
নুন: স্বাদমতো
সর্ষের তেল: ১ কাপ
প্রণালী:
প্রথমেই পাবদা মাছ গুলির মধ্যে নুন, হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। এবার ওই তেলেই কালো জিরে ফোড়ন দিন। রসুন বাটা দিয়ে ভেজে নিন। এবার সর্ষে বাটা, পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা আর সামন্য হলুদ দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে কাঁচা আম বাটা ও নুন দিয়ে দিন। গ্রেভি ফুটে উঠলে ভাজা মাছ গুলো ছেড়ে দেবেন। মিনিট পাঁচেক কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আম পাবদা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আম পাবদা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি