সময় কলকাতা ডেস্ক, ১৯ মেঃ দলীয় কর্মিসভা থেকে বিতর্কিত মন্তব্যের জেরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে এবার সেন্সর করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, গত ২ মে বিজেপি নেতা শিশির বাজোরিয়া নির্বাচন কমিশনের কাছে হুমায়ুনের অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, গত ১ মে সন্ধ্যা ৬টা নাগাদ মুর্শিদাবাদের কাজিপাড়ার শক্তিপুর সবজি মার্কেটে এক সভায় হুমায়ুন কিছু বিতর্কিত মন্তব্য করেছেন।

বিজেপির দাবি, অবিলম্বে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। এরপরই তৃণমূল বিধায়কের মন্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে মনে করেই তাঁকে সেন্সরের চিঠি ধরিয়ে জবাব তলব করা হয়েছে। এর আগেও ওই মন্তব্যের জন্য হুমায়ুনকে শোকজ করা হয়। সেই শোকজের জবাবে সন্তুষ্ট না হয়ে তাঁকে সেন্সর করার সিদ্ধান্ত নিল কমিশন। বিধায়ককে সতর্ক করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এই ধরনের মন্তব্য থেকে আগামী দিনে তাঁকে সতর্ক থাকতে হবে। যদিও হুমায়ুনের দাবি, তাঁর বক্তব্যের একটি অংশকে তুলে এমনভাবে অভিযোগ জানানো হয়েছে, যাতে সেটি ভীতি সঞ্চারক ও আদর্শ আচরণবিধি ভাঙার সামিল বলে মনে হয়।
প্রসঙ্গত, মুর্শিদাবাদের কাজিপাড়ায় এক দলীয় কর্মিসভায় হুমায়ুন কবিরের এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। সেই মন্তব্যের প্রেক্ষিতেই এই পদক্ষেপ করল কমিশন। ওই বিতর্কিত মন্তব্যটিকে ইস্যু করে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। সেই অভিযোগের প্রেক্ষিতে গত ১০ মে হুমায়ুন কবিরকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। সেদিন কর্মিসভার মন্তব্যের জন্য জবাব তলব করা হয়েছিল তৃণমূল বিধায়কের থেকে। শোকজ নোটিশের জবাবও দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক। কিন্তু হুমায়ুনের সেই বক্তব্যে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। ভরতপুরের তৃণমূল বিধায়ককে সতর্ক করে দিল কমিশন। হুমায়ুনের ওই মন্তব্যের নিন্দা জানিয়ে কমিশন তাঁকে সেন্সর করেছে। এর পাশাপাশি কমিশন এই ধরনের মন্তব্য থেকে আগামী দিনে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে।
#TamsaMLAHumayunKabir
# নির্বাচনকমিশন
#ElectionCommission
#Latestbengalinews


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা