সময় কলকাতা ডেস্ক, ১৮ মেঃ রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে এবার রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করল লালবাজার। সূত্রের খবর, রাজভবনের তিন জন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ওই তিন জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৬৬ ও ৩৪১ ধারায় সরকারি কর্মীকে নিগ্রহ এবং বলপূর্বক আটকে রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছিল কলকাতা পুলিশ।
আরও পড়ুন Sandeshkhali Issueঃ হাইকোর্টের নির্দেশে সন্দেশখালিতে অভিযোগ জমা নিতে অস্থায়ী ক্যাম্প গঠন করল সিবিআই
এসবের মধ্যেই এবার রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। ইতিমধ্যেই রাজভবনের তরফে বলা হয়েছে, মমতা সরকার ও পুলিশ ছাড়া যে কোনও মানুষ সেই ভিডিয়ো দেখতে পারবেন। সেই মতো ১ ঘণ্টা ১৯ মিনিটের সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছিল রাজভবন থেকে। উল্লেখ্য, সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারী অভিযোগ করে, দুবার রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন। রাজ্যপালের বিরুদ্ধে প্রথমে তিনি রাজভবনে কর্তব্যরত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পরে হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হন ওই মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। সেই নিয়ে সরব শাসক দল তৃণমূল। এই ঘটনারই তীব্র নিন্দা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুন টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ দেবের বিরুদ্ধে, ভাইরাল অডিয়ো, সিবিআই তদন্তের দাবি হিরণের
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “নারী নির্যাতনের অভিযোগ উঠছে রাজ্যপালের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গিয়েছেন এক মহিলা। এ কী ধরনের ঘটনা ঘটছে? যে রাজ্যপাল সকলের অভিযোগের নিষ্পত্তি করবেন বলে পিসরুম করছেন। পিসরুম কি আসলে নারী সম্মানের পিস হাভেন হয়ে গিয়েছে? যেখানে বারবার প্রধানমন্ত্রী নারীশক্তির কথা বলছেন সেখানে রাজ্যপাল নারীর অপমান, অসম্মান করছেন? ছিঃ” পুলিশও একটি অনুসন্ধান টিম গঠন করেছে মহিলার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানের জন্য। যদিও, রাজ্যপাল সিভি আনন্দ বোস অবশ্য বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন অভিযোগ ভিত্তিহীন।
#GovernorCVAnandaBose
#Latestbengalinews
#রাজ্যপালেরবিরুদ্ধেশ্লীলতাহানিরঅভিযোগ
#ChandrimaBhattacharya


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা