সময় কলকাতা ডেস্ক, ২০ মেঃ দেশজুড়ে চলছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। এই দফায় দেশের ৮ রাজ্যের ৪৯টি আসনে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব। এর মধ্যে পশ্চিমবঙ্গে মোট সাতটি লোকসভা কেন্দ্র- বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ ভোটগ্রহণ চলছে। পঞ্চম দফায় রাজ্যের ৭ টি লোকসভা আসনে বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১। এরমধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭ হাজার ৭১১। এই দফায় বাংলার সাতটি কেন্দ্রে বেলা ১টা পর্যন্ত ৪৯ শতাংশ ভোট পড়েছে। এদিন সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছিল প্রায় ৩৩ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ১৫.৩৫ শতাংশ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ভোটদানের হারে সবথেকে এগিয়ে আরামবাগ লোকসভা কেন্দ্র। তারপরেই রয়েছে উলুবেড়িয়া। এদিন সকাল সকাল ১১টা পর্যন্ত বনগাঁয় ভোট পড়েছে ৩১.৮১ শতাংশ, ব্যারাকপুরে পড়েছে ২৯.৯৯ শতাংশ, হাওড়ায় পড়েছে ৩০.৮৯ শতাংশ, উলুবেড়িয়ায় ৩৩.৯৮ শতাংশ, শ্রীরামপুরে ভোট পড়েছে ৩১.৭৪ শতাংশ, হুগলিতে ৩৩.৭৮ শতাংশ, আরামবাগে পড়েছে ৩৬.২১ শতাংশ। অন্যদিকে, সকাল ৯টা পর্যন্ত বনগাঁয় ভোট পড়েছিল ১৫.১৯ শতাংশ, ব্যারাকপুরে পড়েছিল ১৫.৮ শতাংশ, হাওড়ায় পড়েছিল ১৫.২ শতাংশ, উলুবেড়িয়ায় ১৭.২৫ শতাংশ, শ্রীরামপুরে ভোট পড়েছিল১৪.৪৩ শতাংশ, হুগলিতে ১৪.০১ শতাংশ, আরামবাগে পড়েছিল ১৬.৩৮শতাংশ।

এদিকে, ভোট চলাকালীনই এদিন স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। ঘড়ির কাঁটা পোনে বারোটা পার হতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামে। সঙ্গে বইতে থাকে বইতে থাকে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভোটগ্রহণ কেন্দ্র। আতঙ্কে বুথ ছাড়েন ভোটাররা। পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট চলছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে। হঠাৎই প্রবল ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে মুহূর্তেই ভেঙে পড়ে বাগদার মশ্যমপুর এলাকার ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি। ঝড়ে ভেঙে পড়ে রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলিও। পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙা পঞ্চায়েতের আংরায়েলের ২১৭ নম্বর বুথেও প্রবল ঝড় বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ পর্ব। স্থানীয়রা জানিয়েছেন ঝড়ের দাপটে ভোটকেন্দ্র ছেড়ে যে যার মত দৌড়ে পালায়। কিছু ভোটাররা ভোট কেন্দ্রের মধ্যেই আশ্রয় নেয়।
#লোকসভানির্বাচন২০২৪
#LokSabhaelections2024


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?