সময় কলকাতা ডেস্ক, ২২ মেঃ ভোটের আগেই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে হানা দিল পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে হিরণের আপ্ত সহায়ক তমঘ্ন দে-র বাড়িতে পুলিশের একটি দল যায়। খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছন হিরণ। এরপর তদন্তকারীদের সঙ্গে বিজেপি প্রার্থীর তুমুল বচসা শুরু হয়। লোকসভা ভোটের তিন দিন আগে এই পুলিশি অভিযানকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন হিরণ।
সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ খড়গপুরের তাল বাগিচায় হিরণ চট্টোপাধ্যায়ের পিএ তমঘ্নর বাড়িতে যায় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। খবর পেয়েই তড়িঘড়ি সেখানে পৌঁছয় বিজেপি প্রার্থী। এদিকে, এই ঘটনার পিছনে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের হাত রয়েছে বলেই দাবি হিরণের। আসল দোষীদের না খুঁজে বিরোধীদের হেনস্থা করার অভিযোগ তুলেছেন তিনি। এ প্রসঙ্গে হিরণ বলেন, ‘মনে হচ্ছে যেন পাকিস্তান থেকে জঙ্গী এসেছে।
এদিন পুলিশের কাছে তল্লাশির কোনও কাগজ ছিল না। তমঘ্নর মা হার্টের রোগী। গভীর রাতে পুলিশ এসে ডাকাডাকি করতে থাকে। তমঘ্নর মা দরজা খুলতে না চাওয়ায় পুলিশ দরজায় লাথি মারে।’ একইসঙ্গে হিরণ জানিয়েছে, তমোঘ্নর পাশাপাশি কেশপুরের এক বিজেপি নেতা এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও হানা দেয় পুলিশ। কিন্তু ঠিক কী কারণে আচমকা এই অভিযান, তা নিয়ে কিছুই জানায়নি পুলিশ। তবে হিরণ যে ভিডিওটি প্রকাশ্যে এনেছেন, তাতে দেখা গিয়েছে, কর্তব্যরত পুলিশ আধিকারিক তাঁকে বলছেন প্রতারণা মামলার তদন্ত করতেই এই অভিযান।
#ঘাটালেরবিজেপিপ্রার্থীহিরণচট্টোপাধ্যায়
#হিরণেরআপ্তসহায়কতমঘ্নদে
#BJPcandidateHiranChatterjee
#২০২৪লোকসভানির্বাচন
#2024loksabhaelection
#latestbengalinews


More Stories
ব্রাজিলের জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর মৃত্যু
বারাসাতে মেট্রো রেল নিয়ে সংসদে মুখর কাকলি ঘোষ দস্তিদার ঠিক কী বললেন?
অধীর চৌধুরী নিজে ডুবলেন, ইন্ডিয়া জোটকে ডোবালেন, বাঁচালেন এনডিএ ও বঙ্গ বিজেপিকে