Home » ওষুধ ছাড়াই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে আজ থেকেই খান এই সিডস

ওষুধ ছাড়াই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে আজ থেকেই খান এই সিডস

সময় কলকাতা ডেস্ক, ২৩ মেঃ ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় থাকা উচিত। শরীরের জন্য অত্যন্ত দরকারি খনিজের অন্যতম ক্যালসিয়াম। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হল দুধ, বিভিন্ন ধরনের বীজ, তরকার ডাল। ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে ডুমুরও নির্ভরযোগ্য খাবার। কেবল যে দুধ বা ডুমুরই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এমনটা নয়, আরও একাধিক খাবারে রয়েছে ক্যালসিয়াম। সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি থাকলে হাড় দুর্বল হয়। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম খাদ্যতালিকায় থাকা উচিত। দুধ থেকে পাওয়া যায় ক্যালসিয়াম। কেবল দুধেই ক্যালসিয়াম পাওয়া যায় এমনটা নয়, আরও একাধিক খাবারে রয়েছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে আজ থেকেই খান এই খাবারগুলি-

আরও পড়ুন  Ramakrishna Mission: মমতার বিতর্কিত মন্তব্যের পরে এবার রামকৃষ্ণ মিশন নিয়ে বিবৃতি জারি রাজ্যপালের

বিভিন্ন ধরনের সিডস
ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই এখন বীজ খাওয়ার উপর ঝুঁকেছেন। কিন্তু বিভিন্ন ধরনের এই বীজের রয়েছে আরও স্বাস্থ্যগুণ। চিয়া সিডস থেকে ফ্ল্যাক্স সিডে রয়েছে ভরপুর ক্যালসিয়াম। ১০০ গ্রাম সিয়া সিডয়ে আছে ৬৩১ মিলিগ্রাম ক্যালসিয়াম যা ২ গ্লাস দুধে থাকা ক্যালসিয়ামের থেকেও বেশি।
দুধ
দুধ হল সুপার ফুড। একাধারে ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস। ২৫০ গ্রাম দুধে রয়েছে ২৭০ মিলিগ্রাম ক্যালসিয়াম। দিনে একে বা দু কাপ দুধ খেলেই মিটবে শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন।

আরও পড়ুন  Argentina National Football Team: লাতিন আমেরিকা ফুটবলে সেরার যুদ্ধে দল ঘোষণা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের

সয়াবিন
ক্যালসিয়ামের ভাল উৎস হল কাঁচা এবং ভাজা সয়াবিন। এক কাপ সয়াবিন থেকে শরীর ২০০ mg ক্যালসিয়াম পায়। তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সয়াবিন পাতে রাখতে পারেন।

তরকার ডাল
তরকার ডাল হল অঙ্কুরিত মুগ। এটি খেলে নানা উপকার পাওয়া যায়। এমনকী এই তরকার ডালে ভালো পরিমাণের ক্যালসিয়ামও রয়েছে। তাই ক্যাসিয়ামের সমস্যায় আজ থেকেই ডায়েটে এই ডাল যোগ করুন।

About Post Author