সময় কলকাতা ডেস্ক, ২৪ মে : রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ। শুক্রবার প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৭৫ রান করে হায়দ্রাবাদ। পাল্টা ব্যাক করতে নেমে যশস্বী, জুরেল লড়াই করলেও রাজস্থান করে ৭ উইকেটে ১৩৯ রান।
আরও পড়ুন Mohammedan Sporting Club: রেকর্ড সাইনিং মহামেডানের, যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা
হায়দ্রাবাদের বিস্ফোরক ওপেনিং জুটি এদিন সফল না হলেও রাহুল ত্রিপাঠী ১৫ বলে ৩৭ রান করেন। সর্বোচ্চ রান হেনরিক ক্লাসেনের। তিনি করেন ৫০ রান। ক্লাসেন আউট হওয়ার পরে সন্দীপ শর্মা, বোল্ট ও আবেশ খানের বিরুদ্ধে দ্রুত রান তুলতে ব্যর্থ হন শেষের দিকের হায়দ্রাবাদের শেষদিকের ব্যাটসম্যানরা।

১৭৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ধারাবাহিক ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান। শাহবাজ আমেদের স্পিনের সামনে একমাত্র যশস্বী জয়সওয়াল ছাড়া কেউই সুবিধে করতে পারেন নি। শাহবাজ পান তিন উইকেট। জশস্বী ৪২ রান করে আউট হওয়ার পরে রুখে দাঁড়ান ধ্রুব জুরেল। শেষ চার ওভারে দরকার ছিল ৬৩ রান। ধ্রুব জুরেল আপ্রাণ চেষ্টা করেছিলেন। ছয় চার মেরে রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। নটরাজনের বলে গলায় জোর আঘাত পান। তবুও লড়াই ছাড়েন নি। একের পর এক উইকেট পড়তে থাকে। দুই ক্যারিবিয়ান হেটমেয়ার ও পাওয়েল বেশ কিছু বল নষ্ট করে ফেরেন।রানরেট এমন জায়গায় পৌঁছায় যেখান থেকে আর জেতা সম্ভব ছিল না। ইতিমধ্যে ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন জুরেল। ততক্ষণে অবশ্য খেলার ভাগ্য নির্ধারিত। আইপিএল ফাইনালে রবিবার মহারণ।
আরও পড়ুন দেব ও হিরণের মধ্যে কে জিতবেন? ভোটের আগে ঘাটালে পাল্লা ভারি কার?


More Stories
কাব্য মারানকে কাঁদিয়ে আইপিএল জয় কলকাতার
IPL 2024 PLAY OFFS: এবারও অধরা IPL শিরোপা, প্লে অফ থেকে বিদায় নিল কোহলির বেঙ্গালুরু
IPL 2024: দুই আইয়ারের যুগলবন্দী, হায়দ্রাবাদকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স