সময় কলকাতা ডেস্ক, ২৫মেঃ দেশজুড়ে শুরু ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। এই দফায় দেশের ৬ রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব। এর মধ্যে পশ্চিমবঙ্গে মোট আটটি লোকসভা কেন্দ্র-তমলুক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণপুরে ভোটগ্রহণ চলছে। ষষ্ঠ দফায় রাজ্যের ৮টি লোকসভা আসনে বুথের সংখ্যা ৩ হাজার ৮০৪টি। শনিবারের ভোটে রাজ্যে মোট ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। থাকবে ২৯ হাজার ৪৬৮ রাজ্য পুলিশ। প্রস্তুত রাখা হচ্ছে কুইক রেসপন্স টিমও।
আরও পড়ুন বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, কুখ্যাত সুপারি কিলারকে দেওয়া হয় ৫ কোটি টাকা
সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। সেখানে ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। ওই জেলার নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিচ্ছে কমিশন। কেন্দ্রীয় বাহিনী ছাড়াও নিরাপত্তার জন্য মোট ৮৯২টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে রাজ্যের ছয় জেলায়। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের জন্য ২১৩, পূর্ব মেদিনীপুরের জন্য ২৩২, বাঁকুড়ার জন্য ১৭৩, ঝাড়গ্রামের জন্য ১২৮, পুরুলিয়ার জন্য ১৩২ এবং পূর্ব বর্ধমানের জন্য ১৪টি টিম রাখা হয়েছে। এ ক্ষেত্রেও, কুইক রেসপন্স টিমের সংখ্যা বেশি পূর্ব মেদিনীপুরেই।
এই দফায় ভাগ্য নির্ধারণ হতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেব, সৌমিত্র খাঁ, সুজাতা মণ্ডল, অগ্নিমিত্রা পল, জুন মালিয়া সহ একাধিক হেভিওয়েট নেতাদের। সবকটি বুথই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে। সাত সকালেই রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা পৌঁছে গিয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রে। সকাল ৯ টা পর্যন্ত বাংলায় ভোটের গড় হার ১৬.৫৪ শতাংশ। সকাল ৯ টা পর্যন্ত তমলুকে ভোটপড়েছে-১৯.০৭ শতাংশ, কাঁথিতে পড়ল -১৫.৪৫শতাংশ, ঘাটাল-১৮.২৭শতাংশ, ঝাড়গ্রাম -১৬.২২ শতাংশ , মেদিনীপুর-১৪.৫৮ শতাংশ, পুরুলিয়া – ১২.৩৮ শতাংশ, বাঁকুড়া – ১৭.৬৯ শতাংশ, বিষ্ণুপুর – ১৮.৫৬ শতাংশ।
#LokSabhaElection2024
#Latestbengalinews


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?