সময় কলকাতা ডেস্ক, ১ জুনঃ দেশজুড়ে চলছে সপ্তম দফার লোকসভা নির্বাচন। এই দফায় সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব। মোট প্রার্থীর সংখ্যা ৯০৭ জন। এই তালিকায় পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ন’টি লোকসভা আসন রয়েছে। লোকসভা কেন্দ্রগুলি হল- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। শেষ দফার নির্বাচনে বাংলায় সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। সপ্তম দফায় দুপুর ১টা পর্যন্ত বাংলার নয় আসনে ভোট পড়ল ৪৫.০৭ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত দমদমে ভোট পড়েছে- ৪১.০৯ শতাংশ, বারাসতে পড়েছে- ৪৭.৪৯ শতাংশ, বসিরহাট পড়েছে- ৫০.৮৯ শতাংশ, জয়নগরে ভোট পড়েছে – ৪৮.২৭ শতাংশ, মথুরাপুর পড়েছে- ৪৭.০৩ শতাংশ, ডায়মন্ড হারবার – ৪৭.৩৩ শতাংশ, যাদবপুর – ৪৩.২৫ শতাংশ, কলকাতা দক্ষিণ– ৩৯.৭০ শতাংশ, কলকাতা উত্তর – ৩৯.৪৮ শতাংশ ভোট পড়েছে। ভোটদানের হারে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বসিরহাট। কমিশনের তথ্য অনুযায়ী, বসিরহাট বেলা ১টা পর্যন্ত ৫০.৮৯ শতাংশ ভোট পড়েছে।
অশান্তির মাঝেও রাজ্যের ৯ আসন মিলিয়ে সকাল ১১ টার মধ্যে ভোট পড়েছিল ২৮.১০ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত দমদমে ভোট পড়েছিল- ২৪.৮৩ শতাংশ, বারাসতে পড়েছিল – ২৭.৮৬ শতাংশ, বসিরহাট পড়েছিল – ৩২.৫৭ শতাংশ, জয়নগরে ভোট পড়েছিল – ৩০.২৫ শতাংশ, মথুরাপুর পড়েছিল – ৩০.৫০ শতাংশ, ডায়মন্ড হারবার – ৩১.৫১ শতাংশ, যাদবপুর – ২৬.৫৯ শতাংশ, কলকাতা দক্ষিণ – ২৪.০২ শতাংশ, কলকাতা উত্তর – ২৪.০২ শতাংশ ভোট পড়েছে।
এদিকে, এদিন মথুরাপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ শুরু হয় এলাকার বাসিন্দাদের। জানা গিয়েছে, কাশিনগর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। কিন্তু এলাকার এক কিলোমিটার রাস্তা আজও হয়নি। তাই ভোট বয়কটের ডাক দিয়েছেন অর্জুনতলার বাসিন্দারা। ঘটনাস্থলে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। পরে ঘটনাস্থল থেকে চলে যান বিজেপি প্রার্থী।
অন্যদিকে, বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ভোটগ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন। সেখানেই তন্ময়কে চোর বলে তোপ দাগেন তৃণমূল কাউন্সিলর। মেজাজ হারিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতি হয় বরানগরের বামপ্রার্থীর। কাউন্সিলরের সহযোগির বিরুদ্ধে ঘুষি মারার অভিযোগ তন্ময়ের। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন তন্ময় ভট্টাচার্য। তাঁকে বাধা দেওয়া হলে উত্তেজিত হয়ে পড়েন তিনি। যদিও সিপিএম প্রার্থীর পাল্টা দাবি, বাম এজেন্টকে ধমক দেওয়া হয়েছে সেই অভিযোগ পেয়েছেন তিনি। এরপর শুধু বুথ পরিদর্শনে গিয়েছিলেন, কোনও ভোটারের সঙ্গে কথাও বলেননি।
#LokSabhaElection2024
#Latestbengalinews


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?