Home » LPG Cylinder: একধাক্কায় অনেকটাই দাম কমল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের, জানুন কলকাতায় নতুন দাম কত

LPG Cylinder: একধাক্কায় অনেকটাই দাম কমল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের, জানুন কলকাতায় নতুন দাম কত

সময় কলকাতা ডেস্ক, ১ জুনঃ শেষ দফার ভোটের দিনই বড়সড় স্বস্তির বার্তা। একধাক্কায় অনেকটাই দাম কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। শনিবার একধাক্কায় ১০০ টাকার কাছাকাছি কমল বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি দাম কমল ৬৯.৫০ টাকা। জুন মাসের প্রথম দিন থেকেই কার্যকর হবে এই নয়া মূল্য। মাসের প্রথম দিনেই গ্যাসের দাম কমায়, স্বাভাবিকভাবেই খুশি আমজনতা। এবার থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৭৮৭ টাকা। যার কারণে মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তের পকেটে অনেকটাই স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন   Lok Sabha Election 2024: তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়,পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের

অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় কলকাতায় নতুন দাম হল ১,৭৮৯ টাকা ৫০ পয়সা। দিল্লিতে ১৯ কেজির রান্নার গ্যাস কিনতে খরচ পড়বে ১,৬৭৬ টাকা। মুম্বইতে ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ১,৬২৯ টাকা। চেন্নাইতে ১,৮৪১ টাকা ৫০ পয়সা। বিশ্ববাজারে তেলের দাম কমা-বাড়ার উপরই দেশীয় জ্বালানির দাম নির্ধারিত হয়। যদিও রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম এমাসে কমানো হয়নি। ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮২৯ টাকা। 

আরও পড়ুন   Lok Sabha Election 2024: কলকাতা উত্তরের কুর্সি দখলের মেগা লড়াইয়ে মুখোমুখি কংগ্রেসি ঘরানার তিন প্রার্থী, এগিয়ে কে?

সপ্তম দফার ভোটের দিনই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে। এমনকী এর প্রভাব পণ্যের বাজারেও পড়বে। প্রসঙ্গত, গত মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমেছিল। একধাক্কায় ৩০ টাকা কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি দাম কমেছে ৩০.৫০ টাকা। এপ্রিল মাসে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ পড়েছিল ১৮৭৯ টাকা।
#LPGCylinder
#latestbengalinews

About Post Author