Home » Repo Rate: বাড়ি-গাড়ি ঋণে স্বস্তি, মুদ্রাস্ফীতিতে রাশ টানতে ফের অপরিবর্তিত রাখল রেপো রেট

Repo Rate: বাড়ি-গাড়ি ঋণে স্বস্তি, মুদ্রাস্ফীতিতে রাশ টানতে ফের অপরিবর্তিত রাখল রেপো রেট

সময় কলকাতা ডেস্ক, ৫ এপ্রিলঃ ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য রেপো রেট নিয়ে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। মুদ্রাস্ফীতিতে রাশ টানতে ফের অপরিবর্তিত রইল রেপো রেট। বাড়ি-গাড়ি ঋণে স্বস্তিতে আমজনতা। এর ফলে সুদের হার ও ইএমআই বাড়বে না। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)-র গভর্নর শক্তিকান্ত দাশ (Shaktikanta Das) জানিয়েছেন, মনিটারি পলিসি কমিটির তরফে পর্যালোচনার পর রেপো রেট ৬.৫০ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী, তারই মধ্যে সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট রয়েছে ৬.৭৫ শতাংশ ও ব্যাঙ্ক রেট রয়েছে ৬.৭৫ শতাংশ ও ফিক্সড রিভার্স রেপো রেট রাখা হয়েছে ৩.৩৫ শতাংশ। এই নিয়ে পরপর সাতবার অপরিবর্তিত রাখা হল রেপো রেট। এর আগে শেষবার রেপো রেটে পরিবর্তন এসেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। তখন রেপো রেট রাখা ছিল ৬.৫০ শতাংশে। এদিন রেপো রেট নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানান, বর্তমানে খাদ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সতর্ক এমপিসি। আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতেই ৬ সদস্যের কমিটি ৫:১ ভোটে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে,এবার রেপো রেট অপরিবর্তিত রাখায় মধ্যবিত্তের পকেটের চাপ কিছুটা কমল বলেই মনে করা হচ্ছে।

এর আগে মূল্যবৃদ্ধি এবং আর্থিক মন্দা, এই দুয়ের সাঁড়াশি চাপের জেরে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার কারণে সেসময় রেপো রেটের হার বেড়ে হয়েছিল ৫.৯০ শতাংশ। প্রসঙ্গত, রেপো রেট হল একটি নির্দিষ্ট সুদের হার। যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের ব্যাঙ্কগুলোকে টাকা ধার বা ঋণ দেয়। অন্যদিকে, যে সুদের হারে ব্যাঙ্কগুলো আবার আরবিআই-কে ঋণ দেয় তাকে বলে রিভার্স রেপো রেট।

#ReserveBankofIndia

#RepoRate

#latestbengalinews

#রেপোরেট

About Post Author