সময় কলকাতা ডেস্ক, ১ জুনঃ প্যান্টোগ্রাফ ভেঙে ওভার হেডের তার ছিঁড়ে বিপত্তি। দিল্লি-পুরী নীলাচল এক্সপ্রেসের ঘটনা। ঘটনায় গুরুতর আহত ২ যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সুইসা রেল স্টেশন এলাকায়।
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দিল্লি-পুরী নীলাচল এক্সপ্রেস রাঁচির দিকে যাচ্ছিল। ট্রেনটি পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুইসা রেল স্টেশন অতিক্রম করতেই ঘটে যায় বিপত্তি। হঠাৎই ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে ওভার হেডের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এর জেরে আহত হন ট্রেনের দুই যাত্রী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ট্রেনের বাকি যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি ঘটনার খবর যায় রেলের কাছে। জানা গিয়েছে, খবর পাওয়ার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি, আরপিএফ, সুইসা ফাঁড়ির পুলিশ। এরপর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
অন্যদিকে, ওভার হেডের তার ছিঁড়ে এই বিপত্তির জেরে ওই লাইনে ট্রেন চলাচলও ব্যাপকভাবে বিঘ্নিত হয়। দীর্ঘক্ষণ ধরে ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। যুদ্ধকালীন তৎপরতায় তড়িঘড়ি ছিঁড়ে পড়া ওভার হেডের তার মেরামতির কাজে লেগে পড়েন রেলের কর্মীরা। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল দফতর।
#দিল্লি-পুরীনীলাচলএক্সপ্রেস
#Delhi-PuriNilachalExpress
#Latestbengalinews


More Stories
মুর্শিদাবাদ রেল দুর্ঘটনা : ক্ষমার অযোগ্য অপরাধ বললেন শুভেন্দু
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !
ওড়িশার জাজপুরে দুর্ঘটনার কবলে জলপাইগুড়িগামী ট্রেন