Home » বাড়িতে ঢুকে দুই তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সিআরপিএফ জওয়ান

বাড়িতে ঢুকে দুই তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সিআরপিএফ জওয়ান

সময় কলকাতা ডেস্ক, ৩ জুনঃ বাড়িতে ঢুকে দুই তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল কর্তব্যরত জওয়ানের বিরুদ্ধে। ইতিমধ্যেই চিৎপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানকে গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ। বিটি রোডের পাইকপাড়া এলাকার ঘটনা। গোটা ঘটনায় এলাকায় হইচই পড়ে যায়। এই ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।

আরও পড়ুন  ভোটের শেষদিনে হিটস্ট্রোকে উত্তরপ্রদেশে এক ভোটার সহ ৩৩ জন ভোটকর্মীর মৃত্যুর কথা জানাল নির্বাচন কমিশন

জানা গিয়েছে, বারুইপুরে ভোটের ডিউটি ছিল ওই জওয়ানের। ভোটের ডিউটি সেরে রবিবার রাতে কলকাতা স্টেশনে পৌঁছন তিনি। সেখান থেকে বিশেষ ট্রেনে চেপে ফিরে যাওয়ার কথা ছিল। অভিযোগ, ওই জওয়ান ট্রেনে না উঠে মদ্যপ অবস্থায় স্টেশন সংলগ্ন একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখানে দরজা খোলা রেখে দুই বোন ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়েন ওই সিআরপিএফ জওয়ান। অভিযোগ, অশ্লীলভাবে দুই বোনকে জওয়ান স্পর্শ করতেই ঘুম ভেঙে যায় তাঁদের। এরপরই চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন তাঁরা। তাঁদের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর প্রতিবেশীদের তরফেই খবর পৌঁছয় চিৎপুর থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চিৎপুর থানার পুলিশ পৌঁছে ওই জওয়ানকে গ্রেফতার করেন। ওই তরুণীদের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চিৎপুর থানার পুলিশ।

আরও পড়ুন   Lok Sabha Election 2024: কমিশনের নির্দেশে বারাসত এবং মথুরাপুরের দুই বুথে চলছে লোকসভা ভোটের পুনর্নির্বাচন

এদিকে, এই ঘটনায় তীব্র সমালোচনা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূল কংগ্রেস অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ‘কলকাতায় এক মহিলার বাড়িতে রাতে শ্লীলতাহানি করতে ঢুকে পড়েন সিআরপিএফ জওয়ান! উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া, ঘাটালের পর এখন কলকাতা, সেন্ট্রাল রিজার্ভ প্রিডেটরি ফোর্সের এক জওয়ান এই ঘটনায় জড়িত।’

 আরও পড়ুন  চলন্ত ট্রেনে ওভার হেডের তার ছিঁড়ে বিপত্তি! আহত দিল্লি-পুরী নীলাচল এক্সপ্রেসের একাধিক যাত্রী

About Post Author