সময় কলকাতা ডেস্ক, ৪ জুনঃ বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হল কৃষ্ণনগর। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মহুয়া মৈত্র। অন্যদিকে, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল কৃষ্ণনগর রাজবাড়ির সদস্য অমৃতা রায়। শেষ পাওয়া আপডেট অনুযায়ী, কৃষ্ণনগরের রানিমাকে টেক্কা দিয়ে এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।
কার্যত, এবারও সংসদে ফিরছেন মহুয়া মৈত্র। লোকসভা ভোটের প্রথম ফল প্রকাশ অনুযায়ী জয়ী মহুয়া মৈত্র। ৫৪,০৮৭ ব্যবধানে এগিয়ে রয়েছে মহুয়া মৈত্র। এদিন ব্যবধান বাড়তেই খোশ মেজাজে দেখা যায় কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রকে। ফলাফলের সকালে চোখে সানগ্লাস, পরনে গোলাপি শাড়ি। একেবারে ফুরফুরে মেজাজে সাইকেলে চড়ে ভোট কেন্দ্র থেকে বের হতে দেখা যায় তাঁকে।
ইতিমধ্যেই কৃষ্ণনগরের জয় নিয়ে জেলার একাধিক জায়গায় শুরু হয়েছে উদযাপন। সবুজ আবির মেখে বাংলার একাধিক জায়গাতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদযাপন। জেতার ব্যাপারে মহুয়া যে একশো শতাংশ নিশ্চিত, ভোটের আগে বারবার বলে এসেছেন তিনি। কৃষ্ণনগরের মাটি থেকে জিতে লোকসভার আসনে গিয়ে বসাটা এখন সময়ের অপেক্ষা।
#LokSabhaElection2024Results
#লোকসভানির্বাচন২০২৪
#Latestbengalinews


More Stories
ব্রাজিলের জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর মৃত্যু
বারাসাতে মেট্রো রেল নিয়ে সংসদে মুখর কাকলি ঘোষ দস্তিদার ঠিক কী বললেন?
অধীর চৌধুরী নিজে ডুবলেন, ইন্ডিয়া জোটকে ডোবালেন, বাঁচালেন এনডিএ ও বঙ্গ বিজেপিকে